নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তিনি শুধু ‘দিদি নং ১’-এর সঞ্চালিকা নন। চলতি বছরেই হুগলির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রচনা ব্যানার্জী(Rachna Banerjee)। শত ব্যস্ততার মাঝেও সবদিক সমানভাবে ব্যালেন্স করার চেষ্টা করেন রচনা। ফিট অভিনেত্রী হিসেবেও তাঁর পরিচিতি শুরু থেকেই। রূপের জৌলুসে চাপা পড়ে গিয়েছে অভিনেত্রীর বয়স। কিন্তু তাঁর এই অমলিন রূপের রহস্য কি?(Beauty Secret) অবশেষে ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুনঃ ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে মারার চেষ্টা! এক রাতের মধ্যেই নিঃস্ব গোটা পরিবার
বরাবরই রূপচর্চার(Skin Care) চেয়ে সঠিক খাওয়াদাওয়ার(Healthy Diet) বিষয়ে জোর দেওয়ার কথা বলেন রচনা। এদিন রবিবার সকালে অভিনেত্রী শেয়ার করলেন নিজের মর্নিং জুস ডায়েট। সেই ভিডিও নিজেই সমাজ মাধ্যমে অনুরাগীদের শেয়ার করে নিয়েছেন রচনা। এদিন ভিডিওর শুরুতেই দুটি কাপ হাতে দেখা গেল রচনাকে। একটি কাপে রয়েছে নিম পাতা ও করলার জুস এবং আরেকটি কাপে রয়েছে অ্যালোভেরা জুস। তেতো স্বাদের দুটি পানীয়ই ক্যামেরার সামনে ঘটঘট করে পান করলেন অভিনেত্রী। এদিন ভিডিওতে তিনি উল্লেখ করেন এই দুই প্রকারের পানীয় শরীরের জন্য অত্যন্ত উপকারী। সকাল বেলায় যদি এই পানীয় দুটি পান করা যায় তাহলে সারাদিন শরীর চনমনে থাকবে।
আরও পড়ুনঃ বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’-এর পাশাপাশি সাংসদের দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। এছাড়াও অভিনেত্রীর নিজস্ব শাড়ির ব্যবসাও রয়েছে। এমনকি ‘রচনা’স কেয়ার’ নামক স্কিন কেয়ার ব্র্যান্ডের মালকিন। তবে রচনার বক্তব্য, সবার আগে তিনি একজন মা। তাই হাজারও ব্যস্ততার মাঝে ছেলে রৌণককে সময় দিতে ভোলেননা রচনা। স্বামীর প্রবাল বসুর সঙ্গেও আর আগের মতো দূরত্ব নেই অভিনেত্রীর। নির্বাচনের আগে প্রচারের সময় রচনাকে সঙ্গ দিয়েছেন প্রবাল। তাঁর বক্তব্য, ‘রচনা এরকমই, যা ছোঁয় তাই সোনা হয়ে যায়’। তবে এদিন তাঁর শেয়ার করা মর্নিং জুস ডায়েটের বিষয়টি জানতে পেরে অনেকেই কমেন্ট বক্সে রচনাকে ধন্যবাদ জানিয়েছেন।