নিজস্ব প্রতিনিধি: ডারউইন সাহেবের মতে নাকি, বাঁদর থেকে মানুষ হয়েছিল

আর আমি যদি বলি এ যুগেতে, মানুষ থেকে আবার বাঁদর হল

প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে’র কালজয়ী এই গান বলে দেয় মানুষের সঙ্গে বাঁদরের মিল প্রবল। ছোটবেলায় ডারউইন তত্ত্ব পড়েননি এমন মানুষ বিরল। বাঁদরই যে মানুষের পূর্বপুরুষ তা তো বলে দিতে হয় না। শুধু কী তাই, মানুষের সঙ্গে বাঁদরের আচরণগত সাদৃশ্যও প্রচুর। যে সব জায়গায় বাঁদর থাকে মানুষ চেষ্টা করে সেসব জায়গায় সাবধানে থাকতে।

নয়তো চারপেয়েটি যে কখন এসে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যাবে তা বলা তো যায় না। পুরী, বৃন্দাবন, গয়া সহ বিভিন্ন ধর্মস্থানে ভক্তদের জলের বোতল, সানগ্লাস ছিনিয়ে নিয়ে গিয়েছে বাঁদর, এমন ঘটনা শোনা গিয়েছে বহুবার। এক ব্যক্তি ভেবেছিলেন তিনি নিজে তাঁর সানগ্লাস বৃন্দাবনের বাঁদরকে দেবেন। দিতে গিয়েওছিলেন, কিন্তু বাঁদরের প্রতিক্রিয়া হল সম্পূর্ণ ভিন্ন।

 

 

View this post on Instagram

 

A post shared by Chandra Darsan (@chandra_darsan)

কন্টেন্ট নির্মাতা চন্দ্র দর্শন ধুতি, ফতুয়া, গলায় জপের মালা এবং হাতে নীল সানগ্লাস নিয়ে শান্তভাবে বাঁদরদের কাছে যান। দুটি বাঁদর শুয়েছিল সেখানে। চন্দ্র নিজের সানগ্লাসটি বারবার বাঁদরদের দিকে এগিয়ে দিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাদের যেন কোনও ভ্রূক্ষেপ নেই।

সানগ্লাসটি বাঁদরকূলের আগ্রহ উদ্রেক করতে ব্যর্থ, এই বিশ্বাসে চন্দ্র দর্শন নিজে সানগ্লাসটি পরে রিল করার জন্য দাঁড়ান। আর যায় কোথায়! মুহূর্তের মধ্যে নীল সানগ্লাস চলে গেল বাঁদরের হাতে। ঠিক যেভাবে ছনিয়ে নেয় তারা জিনিপত্র, সেভাবেই নিল রোদচশমা। চন্দ্র গোটা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “রুল সবকে লিয়ে বরাবর হ্যায়। জিস তারাহ সে লিয়া যাতা হ্যায় উসি তারাহ সে লেঙ্গে।” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ৪.২ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটির।