নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবিটি নিয়ে ভক্তদেরও উত্তেজনার বাঁধ ভেঙেছে। তা ছবির অগ্রিম বুকিংয়েই টের মিলছে। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’। বক্সঅফিসে ছবিটি রীতিমতো ঝড় তুলেছিল। প্রায় ৫০০ কোটির উপরে ছবির আয় ছাড়িয়েছিল। ৩ বছর অপেক্ষার পরে অবশেষে ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পুষ্পা 2। ইতিমধ্যেই জোরকদমে ছবির প্রচার শুরু করেছেন পুষ্পা ২-এর নির্মাতারা। প্রতিটি প্রচারে সামিল হচ্ছেন ছবির মুখ্য অভিনেতা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা।
মুক্তির ৪ দিন আগেই ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। আর প্রথমদিনেই ইতিহাস গড়েছে পুষ্পা ২-এর অগ্রিম বুকিং। ইতিমধ্যেই হিন্দিতে ছবির ৫০,০০০ টাকার টিকিট বিক্রি হয়েছে। বুকিং শুরু হওয়ার ১০ ঘন্টার মধ্যেই ৫০,০০০ টিকিট বিক্রি হয়েছে ছবিটির। যা কিনা হিন্দি ছবির ইতিহাসে রেকর্ড। অগ্রিম বুকিংয়ের প্রতিযোগিতায় animal এবং গদর 2-কেও ছাড়িয়ে গিয়েছে পুষ্পা ২-এর অগ্রিম বুকিংয়ের সংখ্যা। এমনকী ছবির টিকিটের হাইয়েস্ট মূল্য ১, ৮০০ টাকাও উঠেছে। আবার দিল্লিতে পুষ্পা 2-এর টিকিট সস্তাতেও বিক্রি হচ্ছে।
ছবিটি ইতিমধ্যেই বছরের সবচেয়ে বড় হিট ছবি হিসেবে চিহ্নিত হয়েছে। অনুমান, পুষ্পা 2 আগামী বুধবার রাতের মধ্যেই ৫ লক্ষেরও বেশি টিকিট বিক্রি ছাড়াতে পারে। এটি বাহুবলী 2 -এর ৭ বছরের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে। কারণ বাহুবলী 2 ৬.৫ লাখের টিকিট বিক্রি করেছিল। এদিকে জাতীয় সিনেমার চেইনগুলিতেও হাউসফুল বোর্ড ঝুলছে। উদাহরণস্বরূপ, মুভিম্যাক্স ১২ ঘন্টার মধ্যে ৪০০০ টি টিকিট বিক্রি করেছে। শনিবার মধ্যরাতের মধ্যে ৭,০০০ টিরও বেশি টিকিট বিক্রি করে INOX।