হায়দরাবাদে ‘পুষ্পা-২’ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘পুষ্পা ২’ প্রিমিয়ারের দিন  পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার । এই ঘটনার জেরে এবার  অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে  দায়ের হতে পারে মামলা। এমনটাই জানালেন হায়দরাবাদের শীর্ষ এক  পুলিশ কর্মকর্তা। জানা  গিয়েছে শুধু অভিনেতাই নন পদপিষ্ট কাণ্ডে অভিযোগ আনা হয়েছে সিনেমা হলের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও ।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ এক বিবৃতিতে বলেছেন,’  অভিনেতা ও তাঁর টিমের জন্য আলাদা করে কোনও ঢোকা বা বেরোনোর জন্য কোন ব্যবস্থা ছিল না সিনেমা হলে। সেইজন্য ঘটে বিপত্তি। তবে এখন পর্যন্ত এই ঘটনার নিয়ে সিনেমা হলের ম্যানেজমেন্ট বা অভিনেতা দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।‘

আরও পড়ুনঃ আল্লু অর্জুনকে দেখতে রেকর্ড ভিড়, ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে  পদপিষ্ট হয়ে  মৃত্যু মহিলার

উল্লেখ্য  বুধবার ( ৪ নভেম্বর )  সন্ধ্যা হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহের বাইরে আল্লু অর্জুনকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভিড় জমান ভক্তরা। আর তাতেই তৈরি হয় বিশৃঙ্খলা। ভিড়ের চাপে সিনেমা হলের মেন গেট ভেঙে পড়ে যায়। উত্তেজিত জনতাকে সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও তৈরি হয় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি। আর তাতেই প্রাণ হারান ৩৫ বছর বয়সী এক মহিলা এবং আহত হয়েছে তাঁর  ৮ বছরের পুত্র সন্তানও ।  এই ঘটনার জেরেই এবার তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের হতে চলেছে মামলা ।  

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পদপিষ্ট মামলায় আরও বিপাকে আল্লু অর্জুন, গ্রেফতার সর্বক্ষণের সঙ্গী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]