নিজস্ব প্রতিনিধিঃ বক্স অফিসে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ । বৃহস্পতিবার এই সিনেমার মুক্তি পরেই দেখা গেল বিপত্তি। আচমকাই অনলাইনে ফাঁস হয়ে গেলে ‘পুষ্পা ২’। জানা গিয়েছে, অনেক সাইট থেকে ডাউনোড করা যাচ্ছে এই সিনেমাটি । আর তাতেই বক্সঅফিস নিয়ে চিন্তা বেড়েছে ছবি নির্মাতাদের ।
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘পুষ্পা ২’ – এর মুক্তির জন্য। তাই ৫ ডিসেম্বর ‘পুস্পা ২’ মুক্তির আগেই প্রিমিয়ারে দিন পদপিষ্ট হয়ে প্রাণও হারান এক মহিলা। এই ঘটনার পরেই কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ‘পুষ্পা ২’ । তবে এই নিয়ে এখন পর্যন্ত আল্লু অর্জুন বা সিনেমা নির্মাতাদের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুনঃ আল্লু অর্জুনকে দেখতে রেকর্ড ভিড়, ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার
উল্লেখ্য, বর্তমানে প্রেক্ষাগৃহে আকাশ ছোঁয়া দাম ‘পুষ্পা ২’ সিনেমার টিকিটের। তাই অনলাইনেই যদি এই সিনেমা আমজনতা দেখা নেয় তাতে কমবে আয়। তা নিয়ে বাড়ছে চিন্তা। তবে ‘পুষ্পা ২’ খুব একটা ক্ষতির মুখে পড়বে না বলে মনে করছে চলচ্চিত্র সমালোচকদের একাংশ। কারণ, এই সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে আয় করে নিয়েছে কোটি কোটি টাকা । তা সত্ত্বেও, তারকা এবং পুষ্পা ফ্র্যাঞ্চাইজির জন্য ক্রেজ এতটাই যে প্রেক্ষাগৃহের মধ্যে ভিড় জমাবেন সিনেমাপ্রেমীরা । টানা ৩ বছর অপেক্ষার পর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’ । এই ছবিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত এই ছবি একাধিক ভাষায় ১০,০০০ স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।