নিজস্ব প্রতিনিধি: ‘পু্ষ্পা ২: দ্য রুল’, আল্লু অর্জুনের(Allu Arjun) বিগ বাজেটের এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেইমতো প্রথমদিনেই বক্সঅফিসে জন জোয়ার দেখা গিয়েছে একথা বলাই বাহুল্য। দর্শকদের ভিড়ে কানায় কানায় ভরে উঠেছে প্রেক্ষাগৃহগুলি। সেই কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রথম দিনেই কত টাকা আয় করল এই ছবি? আসুন সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ ৬০ কোটি ব্যয়ে নির্মিত ‘পুষ্পা-২’-এর দৃশ্যে কাঁচি চালাল সৌদি আরব
অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে প্রথম দিনেই বাজিমাত পুষ্পা ২-এর। কারণ শুধুমাত্র ভারতেই প্রায় ১৭৫.১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এর মাধ্যমেই শাহরুখ খানের ছবি ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিল দক্ষিণী তারকার ছবি পুষ্পা ২। এখন সর্বকালের সেরা বক্সঅফিস ওপেনিং ভারতীয় ছবির তকমা পুষ্পা-র দখলেই। এছাড়া বিদেশের মাটিতে যথেষ্ট ভালো সাড়া পেয়েছে এই ছবি। সৌদি আরবে ছবির গুরুত্বপূর্ণ ১৯ মিনিটের দৃশ্য ছাঁটাই করে দেওয়ার সত্ত্বেও এই ছবি যথেষ্ট প্রশংসিত হয়েছে সেখানে। সবমিলিয়ে ছবিটি বাম্পার রেসপন্স পাওয়া শুরু করে দিয়েছে, যা দেখে খুশি হয়েছেন নির্মাতারা।
আরও পড়ুনঃ বেপরোয়া গতির জেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত ৪
সূত্র মারফত জানা গিয়েছে, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এবং বেঙ্গালুরুর বিশেষ প্রিমিয়ার শো গুলি থেকেই ১০.১কোটি টাকা আয় করেছে এই ছবি। ছবির তেলেগু সংস্করণ থেকে আয় হয়েছে ৮৫ কোটি টাকা। হিন্দি ভাষায় পুষ্পা ২ প্রথম দিনে আয় করেছে ৬৭ কোটি টাকা। তামিল ও মালায়লাম সংস্করণে এই ছবি আয় করেছে যথাক্রমে ৭ কোটি এবং ৫ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেও অব্যাহত থাকবে পুষ্পা ২-এর ঝড়। প্রথম দিনেই কোনও ছবির পক্ষে প্রায় ২০০ কোটির কালেকশন তুলে নেওয়া একেবারেই সহজ বিষয় নয়, কিন্তু বক্সঅফিসের আলোড়ন বুঝিয়ে দিচ্ছে ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’।