Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগদান ভেঙে দিলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত

২০২০ সালের ডিসেম্বরেই দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের ঘোষণা করেছিলেন নুসরাত ফারিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পৌনে তিন বছর আগে দীর্ঘদিনের বন্ধু রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঘোষণাও করেছিলেন। কিন্তু তার পরে দুই বছরের বেশি সময় কেটে গেলেও কোনও সাড়া শব্দ নেই। ফলে দাবানলের মতো ছড়িয়েছিল গুঞ্জন। অবশেষে সেই জল্পনায় জল ঢাললেন ঢাকাই ছবির নায়িকা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে জানিয়ে দিলেন, ‘আপাতত বিয়ে করছেন না। যার সঙ্গে বাগদান হয়েছিল সেই রনির সঙ্গে কথা বলেই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে বিয়ে না করলেই যাঁর সঙ্গে আংটি বদল হয়েছিল সেই রনির সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে তা জানাতেও ভুললেন না।

আচমকাই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বলেছেন, ‘জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের মধ্যে কোনও সমস্যা নেই। কখনও কোনও কিছু নিয়ে ঝগড়াও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না। আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

ঢলিউডে ভালবেসে বিয়ে করার পরেও একাধিক নায়ক-নায়িকার সংসার ভেঙেছে। শাকিব খান-অপু বিশ্বাসরা তার জলজ্যান্ত উদাহরণ। তাছাড়া চোখের সামনে আরও অনেক তারকার সংসার ভাঙতে দেখেছেন নুসরাত। তাই বিয়ের পর বিচ্ছেদের ভয় তাঁর মনে বাসা বেঁধে রয়েছে। তা লুকোননি ঢাকাই সিনেমার নায়িকা। তাঁর কথায়, ‘আশপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহ বিচ্ছেদের বিষয়টি নেই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’

ফের ইউনূস সরকারের রোষে নুসরাত ফারিয়া, এবার বাজেয়াপ্ত হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়াকে চার দিনের জন্য জেল হেফাজতে পাঠালেন বিচারক

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া

হাসিনা ঘনিষ্ঠতার মূল্য! নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

পরীমণির মেহেন্দিতে ‘এস’, নতুন প্রেমের জল্পনা

‘কুলাঙ্গারের আবাদ হোক বাংলাদেশ’, মাগুরার ছোট্ট শিশুর মৃত্যুতে গর্জে উঠলেন নুসরাত ফারিয়ারা

মাঝ রাতে পুলিশ ডেকে মদ্যপ স্বামীকে তুলে দিলেন অভিনেত্রী

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00