Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের কয়েক ঘণ্টা আগেই হবু স্বামীকে চেনালেন মৌনি

আর লুকোচুরি নয়, নিজের হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মৌনি রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আর লুকোচুরি নয়, নিজের হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মৌনি রায়। এমনিতেই সোশ্যাল মিডিয়ার দৌলতে মৌনির হবু স্বামী সূরজ নাম্বিয়ারের ঠিকুজি-কুষ্ঠী সকলেরই জানা হয়ে গিয়েছে। তবুও নিজের বরকে আড়াল করে রেখেছিলেন বঙ্গতনয়া। কিন্তু আর নয়, ২৭ জানুয়ারি অর্থাৎ আজ গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং সারছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। আর মাত্র কয়েকঘণ্টা বাদেই বিয়ে, তার আগেই নিজের স্বামী সূরজ নাম্বিয়ারের ছবি ভাইরাল করলেন মৌনি। ছবিতে দেখা গিয়েছে, সাদা পাঞ্জাবি পাজামায় সূরজ, লাল ওড়না জড়ানো মৌনি। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যুগল। একে অপরকে আলিঙ্গন করে। ছবি দিয়ে মৌনী লিখলেন, ‘Everything’।

শুধুই যুগলের ছবি নয়, একে একে ভাইরাল হচ্ছে মৌনি ও সূরজের বিয়ের আগের যাবতীয় রীতির ছবি ও ভিডিও। মৌনির টেলিভিশন জগতের বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় দেদার পোস্টাচ্ছেন সেই ছবি। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর এবং কনের সঙ্গে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন কনের বন্ধু মন্দিরা বেদী। ২৬ জানুয়ারি থেকেই মৌনি-সূরজের বিয়ের পর্ব শুরু হয়। গায়ে হলুদ ও অনুষ্ঠানের নানা ভিডিও ভাইরাল। বৃহস্পতিবার বিয়ে, তাই গোয়াতে হাজির হয়েছেন মৌনির বন্ধু মন্দিরা বেদী, অর্জুন বিজলানি, মিট ব্রাদার্স রা।

গায়ে হলুদের পর, সঙ্গীত ও মেহেন্দি পর্ব হয়েছে মৌনি’র। বৃহস্পতিবার বিকেলেই বাঙালি মতে বিয়ে হবে সূরজ-মৌনি’র।

বিয়ে করবেন আপনি, খরচ দেবে অচেনা অতিথি? কীভাবে সম্ভব জানুন

বিয়েবাড়ি থেকে ‘ভ্যানিশ’ কনে, আক্কেল গুড়ুম বরের

নাবালিকার বিয়েতে ভুরিভোজে হাজির? হাজতবাস আমন্ত্রিতদেরও, কড়া রাজ্য

ছাদনাতলা থেকে অপহৃত বর, অভিযোগের আঙুল নৃত্যশিল্পীদের দিকে

‘মাতালকে বিয়ে করব না’- ছাদনাতলায় যাওয়ার আগেই বিয়ে ভাঙলেন কনে

ছাদনাতলায় টোপর পরে অপেক্ষায় বর, হাত ধোয়ার নামে প্রেমিকের সঙ্গে চম্পট কনের

পাত্র নিজে গৃহকার্যে নিপুন, তাই বিয়ে করতে চাইলেন চাকুরিরতা মহিলাকে

ডিভোর্সের ধারে কাছে আসবে না সম্পর্ক, যদি মেনে চলেন এই ছোট্ট নিয়ম

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00