‘এটা কোনও ছবি হল…’, অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেম কথা’-র তীব্র নিন্দা করলেন জয়া বচ্চন

কারা কারা এই ছবিটি দেখেছেন? বা কারা কারা সিনেমাটি দেখতে ইচ্ছুক? এটি একটি ফ্লপ সিনেমা। আমি এই ছবি কখনও দেখব না, বা কাউকে ছবিটি দেখতে বলব না

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমাটির তীব্র নিন্দা করলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।চলচ্চিত্রটি কাউকে না দেখার পরামর্শ দিলেন অমিতাভ পত্নী, কিন্তু কেন? ছবির উপর তাঁর এত রাগ কেন? জয়া বচ্চনও টয়লেট এক প্রেম কথাকে ‘একটি ফ্লপ ছবি’ বলে অভিহিত করেছিলেন। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের “টয়লেট: এক প্রেম কথা”। ছবিটি বাণিজ্যিকভাবে সফলও হয়েছিল। ছবিটি খোলা জায়গায় মলত্যাগ বন্ধ এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় টয়লেটের গুরুত্বের উপর সামাজিক বার্তা দিয়েছিল। কিন্তু ছবির শিরোনাম একেবারেই পছন্দ হয়নি জয়া বচ্চনের।

সম্প্রতি একটি সাক্ষাৎকার কথা বলতে গিয়ে প্রবীণ অভিনেত্রী জয়া দর্শকদের জিজ্ঞাসা করেন যে, তাঁরা কী’ টয়লেট: এক প্রেম কথা’- শিরোনামের ছবি দেখতে চান? পাশাপাশি তিনি ছবিটিকে “ফ্লপ” বলেও অভিহিত করেছেন। এরপর সামাজিক বার্তামূলক সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে জয়া বচ্চন ‘টয়লেট: এক প্রেম কথা’-র উদাহরণ দিয়ে বলেন, “আপনি ছবির নাম দেখেছেন, টয়লেট এক প্রেম কথা, এটা কোনও ছবির নাম হল? কারা কারা এই ছবিটি দেখেছেন? বা কারা কারা সিনেমাটি দেখতে ইচ্ছুক? এটি একটি ফ্লপ সিনেমা। আমি এই ছবি কখনও দেখব না, বা কাউকে ছবিটি দেখতে বলব না।”

‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল শ্রী নারায়ণ সিং পরিচালিত একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র। অক্ষয় ছাড়াও এই ছবিতে ভূমি পেডনেকরও অভিনয় করেছেন।  ছবিটি চিত্রনাট্য এবং অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছিল। ছবিটি ফিল্মফেয়ার পুরষ্কারে তিনটি মনোনয়ন পেয়েছিল, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র, নারায়ণ সিংয়ের জন্য সেরা পরিচালক এবং অক্ষয়ের জন্য সেরা অভিনেতা। এদিকে অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল অভিষেক, অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি পরিচালিত স্কাই ফোর্স-এ। স্কাই ফোর্স আরও অভিনয় করেছেন সারা আলি খান, নিমরত কৌর এবং বীর পাহাড়িয়া। পরবর্তীতে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয়কে দেখতে পাবেন ভক্তরা। ছবিতে আরও অভিনয় করবেন তব্বু এবং পরেশ রাওয়াল। ‘ভূত বাংলা’ মুক্তি পাবে ২ এপ্রিল, ২০২৬। ওয়ামিকা গাব্বি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

‘এটা কী করছেন?’ মেজাজ হারিয়ে ভক্তকে ধাক্কা মারলেন জয়া বচ্চন

‘টয়লেট-এক প্রেম কথা’ নিয়ে রসিকতা, জয়া বচ্চনকে ‘বোকা’ সম্বোধন অক্ষয়ের

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

মন্ত্রীদের লিখিত জবাবকে কটাক্ষ জয়া বচ্চনের, কী বললেন সপা সাংসদ?

‘মহাকুম্ভে পদপিষ্টে মৃতদেহ দেহ ছুড়ে ফেলা হয়েছে নদীতে’, বিস্ফোরক অভিযোগ জয়া বচ্চনের

স্বামীর নামে ডাক ‘নাপসন্দ’, রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের উপরে চটলেন জয়া বচ্চন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]