নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভায় স্বামীর নাম ধরে ডাকাতে ব্যপক চটলেন প্রবীণ অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকেই দু-চারটে কথা শুনিয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে ভিডিওটি। আসলে আধুনিক পৃথিবীতে নারীরা অনেক উন্নত। আগের চিন্তাধারা অনুযায়ী, কর্মজীবি নারীরা কিছুতেই স্বামীর উপর নির্ভরশীল নয়। যদিও স্বামীর উপরে নির্ভরশীল হওয়ার বিষয়টি এখন প্রায় বিলুপ্ত। গ্রামবাংলার মহিলারাও নিজের রোজগারে বাঁচতে চান। সেক্ষেত্রে তারকারা ব্যতিক্রম। তাঁরা যেন, জন্ম থেকেই নিজের দায়িত্ব নিজেই নিয়ে নেয়। জয়া বচ্চন, বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী, পাশাপাশি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের অর্ধাঙ্গিনী। যদিও বিয়ের আগেই তিনি বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী ছিলেন। অমিতাভকে ভালবেসেই বিবাহ করেছেন।প্রায় ৫০ বছরের দাম্পত্য জীবন তাঁদের, কখনও তাঁদের সম্পর্ক নিয়ে বিতর্কও ওঠেনি, আবার তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জনও ওঠেনি। যাই হোক, রাজ্যসভায় নাকি অভিনেত্রী-রাজনীতিবিদদের নাম তাঁর স্বামীর নামে নামাঙ্কিত।
অর্থাৎ লেখা আছে, ‘মিসেস জয়া অমিতাভ বচ্চন’, আর গতকাল রাজ্যসভায় জয়া বচ্চনকে এই নামে ডাকা হলেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। চরম আপত্তি জানান। স্বামীর নামে তিনি নিজেকে নামাঙ্কিত করতে চান না, তাই স্পষ্ট আপত্তি তুলেছেন অভিনেত্রী। তবে ভিডিওটি সোমবার (২৯ জুলাই) রাজ্যসভার। আসলে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনকে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করায় জয়া বচ্চন খুব রেগে গিয়েছিলেন। তাঁকে বক্তব্য পেশ করার জন্যে ‘জয়া অমিতাভ বচ্চন’ সম্বোধনে ডেকেছিলেন হরিবংশ নারায়ণ সিং। এরপরেই তিনি এই ডাককে আপত্তি জানিয়ে ডেপুটি চেয়ারম্যানকে বলেন, ‘স্যার, আপনি যদি তাকে জয়া বচ্চন বলে ডাকতেন তাহলেই যথেষ্ট হতো।’ জয়া বচ্চনের কথা শুনে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, এখানে পুরো নাম লেখা রয়েছে আপনার, তাই বারবার বলছি। জয়া বচ্চন তখন বলেন, ‘এই নতুন ধারা শুরু হয়েছে। যেখানে নারীরা তাদের স্বামীর নামে পরিচিত হবে। তার কোন অস্তিত্ব নেই, তার কোন অর্জন নেই।’ অর্থাৎ অভিনেত্রীর কথায় স্পষ্ট যে, তাঁর স্বামী যতো বড়মাপের মানুষ হোক না কেন, তিনি নিজেকে স্বামীর নামে পরিচিত করাতে চান না।
Watch: “It’s a very painful incident and we should not bring politics into the matter,” says Samajwadi Party MP Jaya Bachchan on the death of the UPSC student in Old Rajinder Nagar pic.twitter.com/4928QcZoNS
— IANS (@ians_india) July 29, 2024
অভিনেত্রী এবং রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং ব্যবহারকারীরা প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এদিন দিল্লির কোচিং সেন্টারের ঘটনা নিয়ে সমাজবাদী পার্টির সদস্য জয়া বচ্চন তার মতামত জানাতে দাঁড়ালে তাঁর নাম নিয়ে ঝগড়া হয়। এমনকী তিনি রাজ্যসভায় কোচিং সেন্টার দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করার আবেদন জানিয়েছেন। দিল্লির কোচিং সেন্টার দুর্ঘটনা নিয়ে রাজ্যসভায় জয়া বচ্চন বলেছেন, নিহতদের পরিবারের দুঃখ নিয়ে কিছু না বলাটা খুবই বিরক্তিকর। তিনি বলেন, ‘শিশুদের পরিবার নিয়ে কেউ কিছু বলেনি। তাদের কি হয়েছে নিশ্চয়ই! তিন ছোট বাচ্চা চলে গেছে। আমি একজন শিল্পী, আমি শরীরের ভাষা এবং মুখের অভিব্যক্তি বুঝতে পারি। এই নিয়ে সবাই নিজ নিজ রাজনীতি করছে। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কী? আমি যখন এখানে (মুম্বইয়ে) শপথ নিতে আসি, তখন আমার বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সেখানে হাঁটু পর্যন্ত জল ছিল। এই এজেন্সির কাজ এতটাই খারাপ যে জিজ্ঞাসাও করবেন না। আমরা এর জন্য দায়ী কারণ আমরা অভিযোগ করি না বা এর বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।’