Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুল নেই, গীতার বদলে দেওয়া হল গীতাঞ্জলি ইচ্ছা মতই হল তরুণ মজুমদারের শেষকৃত্য

হল না গান স্যালুটে শেষ বিদায়। বরং তাঁর গায়ে দেওয়া হল কমিউনিস্ট পার্টির পতাকা। গীতার বদলে বুকের উপর দেওয়া হল গীতাঞ্জলি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁর শেষকৃত্য হোক অনাড়ম্বর সেটাই চেয়েছিলেন প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। সেইমতই এদিন তাঁর শেষযাত্রা সম্পন্ন হল। এসএসকেএমেই দেহদান করা হল তাঁর। এদিন তাঁর শেষ ইচ্ছার কথা মাথায় রেখেই ফুলমালায় শ্রদ্ধা জানানো হল না। হল না গান স্যালুটে শেষ বিদায়। বরং তাঁর গায়ে দেওয়া হল কমিউনিস্ট পার্টির পতাকা। গীতার বদলে বুকের উপর দেওয়া হল গীতাঞ্জলি। এনটিওয়ান থেকে এদিন তাঁর মরদেহ ফের আসে এসএসকেএম -এ । সেখানেই হয় তাঁর দেহদান. 

এদিন তাঁর মৃত্যুর খবর শোনার পরেই হাসপাতালে পৌঁছেছিলেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন হাসপাতালে এসেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, শতরূপ ঘোষ প্রমুখ। এদিন দুপুর ২টো ৪৭ মিনিটে তাঁর মরদেহ হাসপাতাল থেকে বের করে আনা হয়।  এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দেবশ্রি রায়, দেবদূত ঘোষ, দোলন রায়, বোধিসত্ব মজুমদার, সুমন্ত্র মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায় প্রমুখ। শ্রদ্ধা জ্ঞাপনের পর শববাহী গাড়ি ফের রওনা দেয় এসএসকেএমের দিকে। 

গত ১৪ জুন জটিল শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর কখনও জটিল হয়েছে অবস্থা তো কখনও আবার সুস্থ হয়েছেন। কিডনির সমস্যার পাশাপাশি দেখা দিয়েছিল ফুসফুসের সমস্যাও। অসুস্থ হওয়ার আগেও সেরে এসেছিলেন রেইকির কাজ। বেলপাহাড়ি, ঝাড়গ্রামে লোকেশন দেখে এসে ছবির শুট শুরু করবেন বলে মনস্থির করেছিলেন কিন্তু সেই শেষ ছবি আর করা হয়ে উঠল না। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে সোমবার সকাল ১১.১৭ মিনিটে ৯১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন পরিচালক তরুণ মজুমদার।  

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00