Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিন্নরকণ্ঠীর প্রয়াণে শোকে মূহ্যমান বলিউড

কিন্নরকন্ঠী-র প্রয়াণ, শোকবিহ্বল সমগ্র বলিউড। টুইত করে শ্রদ্ধা জানালেন দুই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার রাতেই আশা ভোঁসলের সঙ্গে কথা বলেছিলেন সুদূর লন্ডন থেকে অভিনেত্রী মুমতাজ। নিয়েছিলেন লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খোঁজ। আর রাত পেরোতে না পেরোতেই এল দুঃসংবাদ। সুদূর লন্ডনে বসেই লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ শুনলেন মুমতাজ। ভেঙে পড়লেন কান্নায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,” শনিবার রাতে যখন কথা হয় তখন আশাজি জানান দিদি ভালো আছেন।” আর দিন না ফুরোতেই এমন খবরে মুমতাজ রীতিমত স্তব্ধ- শোকবিহ্বল। তিনি আরও জানিয়েছেন করোনা সঙ্গে নিউমোনিয়ার মত সমস্যা সত্যিই জটিলতা বাড়ায়, আর তাই ফিরে আসার সমস্ত চেষ্টাকে বৃথা করে দিল।

প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী এদিন শোক জ্ঞাপন করেছেন লতা মঙ্গেশকরের মৃত্যুতে। এদিন টুইটে হেমা মালিনী লিখেছেন- ‘৬ ফেব্রুয়ারি আমাদের জন্য একটি কালো দিন। আমাদের সর্বকালের সেরা লেজেন্ড লতাজি, যিনি আমাদের সারাটা জীবন এত সুন্দর গান উপহার দিয়েছেন আজ তিনি আমাদের ছেড়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন এবং সেখানেও তাঁর সঙ্গীতচর্চা জারি থাকবে। এ এক ব্যক্তিগত ক্ষতি। আমাদের উভয়ের মধ্যে এক আলাদাই সম্মান , শ্রদ্ধা ও বোঝাপড়া ছিল। তাঁর চলে যাওয়া এক বিরাট ক্ষতি।” ‘তুনে ও রঙ্গিলে ক্যায়সা জাদু কিয়া’, ‘না জানে ক্যায়া হুয়া’, ‘মেরে নসিব মে’-র মত লতার গানগুলি বহু ছবিতে হেমা মালিনীর লিপে শোনা গিয়েছে।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ধর্মেন্দ্র। এদিন লতা মঙ্গেশকরের সঙ্গে তোলা একটি পুরানো ছবি পোস্ট করে ধর্মেন্দ্র লিখেছেন ” দুনিয়া শোকস্তব্ধ। বিশ্বাস করতে পারছি না যে আপনি আর আমাদের মধ্যে নেই। আপনাকে আমাদের ভীষণ মনে পড়বে। আপনার আত্মার শান্তি কামনা করছি।”

 

টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন অক্ষয় কুমার। টুইটের প্রথমেই লিখেছেন সেই গান যা এক আলাদাই মাত্রা বহন করে। ”মেরি আওয়াজ হি প্য়াহেচান হ্যায় , কী করে সেই গলাকে আমরা ভুলে যেতে পারি? লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

শোকপ্রকাশ করেছেন অভিনেতা অনিল কাপূর। ”মন ভেঙে গিয়েছে এই খবরে। কিন্তু এমন একজন মানুষের সংস্পর্শে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। লতাজী আমাদের সকলের মনে এক আলাদাই জায়গা দখল করে রেখেছে। তাঁর গানের মাধ্যমে তিনি আমাদের সকলের মনে এক আলাদা জায়গা দখল করে থাকবেন আজীবন। সুরালোকে তিনি তাঁর ঔজ্জ্বল্য ধরে রাখুন। তাঁর বিদেহি আত্মারা শান্তি কামনা করি। ”

 

লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এই প্রজন্মের অন্যতম সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। টুইট করে লিখেছেন- ‘ ভীষণ অসহায় লাগছে। গতকাল মা সরস্বতির পুজো ছিল আর আজ মা তাঁর আশীর্বাদধন্যাকে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। আজ প্রকৃতিও শোকস্তব্ধ। পাখি, গাছ, বাতাস সবকিছুই শান্ত হয়ে গিয়েছে। কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর জী আপনার সুর চিরকাল সকলে মনে রাখবে। আপনার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি’। 

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

বলিউডে ফের দুঃসংবাদ, না ফেরার দেশে পাড়ি প্রখ্যাত অভিনেতা-পরিচালকের

হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

আদিত্য রায় কাপুরের বাড়িতে আচমকা প্রবেশ অজ্ঞাতপরিচয় মহিলার, কী হল তারপর…

ট্র্যাডিশন বজায় রেখে বলিউডে পা নাইসার? কোথায় অভিষেক হচ্ছে কাজল-অজয় কন্যার

১৫০ কোটি ব্যয়ে তৈরি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, এই ছবিটিই ভারতের ‘বিগেস্ট ফ্লপ অফ ইন্ডিয়া’

মকর সংক্রান্তিতে অন্য ভূমিকায় অক্ষয়,  ‘ভূত বাংলো’-র সেটে  ওড়ালেন  ঘুড়ি

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, কানে কানে কী বললেন বলি অভিনেত্রী ?   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00