Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সলমন খানের সঞ্চালনায় আগামিকাল থেকেই বিগ বস সিজন ১৫

শনি-রবিবার রাত ৯.৩০ নাগাদ ও সোম-শুক্র রাত ১০.৩০ সম্প্রচার হবে। শুধুমাত্র শনিবার ও রবিবার সঞ্চালনা করবেন সলমন খান

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ফিরছে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। এবারের সিজন ১৫, যার থিম সম্পূর্ণ আলাদা। সলমান আগেই জানিয়েছিলেন এবারের বিগ বস সিজনে প্রতিযোগীদের কষ্ট সহ্য করতে হবে। অন্যান্য বারের থেকেও এবারের সিজন হবে বেশি চ্যালেঞ্জিং। বিগ বস সিজন ১৫-এর আগে ওটিটিতে বিশেষ রিয়্যালিটি শোতে ঝড় তুলে দেয়। করণ জোহারের সঞ্চালনায় নানান বিতর্কের জন্ম নিলেও হিট হয় বিগ বস ওটিটি। এবার টেলিভিশন অর্থাৎ বিগ বস তাঁর নিজের জায়গায় ফের ফিরে এসেছে। আগামিকাল অর্থাৎ ২ অক্টোবর কালার্স টিভিতে দেখা যাবে বিগ বস সিজন ১৫। সরাসরি দেখা যাবে ভুট টিভিতে।

জানা গিয়েছে, বিগ বস সিজন ১৫-তে দু’সপ্তাহ ধরে প্রতিযোগীদের জঙ্গলের সেটআপ কাটাতে হবে। এই সংক্রান্ত বিষয়ে প্রোমো কিছুদিন আগেই সম্প্রচার করেছিলেন সলমন খান। শুরুতেই সলমন জানিয়েছিলেন, ‘জঙ্গলে মঙ্গল নাকি দঙ্গল? হাসিখুশি মুখ দেখতে চাই কিন্তু ঝগড়া থাকুক। নিজের বন্ধু কিংবা ভালোবাসার মানুষদের সঙ্গে ঝগড়া হবে।’ বিগ বস ওটিটিতে থাকা কিছু প্রতিযোগী সরাসরি সিজন ১৫ তে সলমনের শোতে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। সেই প্রতিযোগীদের মধ্যে থাকছেন শামিতা শেট্টী, প্রতীক শেহজপাল, নিশান্ত ভাট। বিগ বস সিজন ১৫ তে কিছু প্রতিযোগীর নাম সামনে এসেছে যারা থাকছেন। তালিকায় রয়েছেন, করন কুন্দ্রা, সিম্বা নাগপাল, বিধি পান্ডিয়া, বিশাল কোটেইন, শাহিল শ্রফ, মিয়াসা আইয়ার, তেজস্বী প্রকাশ, আকাশা সিং, ডোনাল বিস্ট ও উমার রিয়াজ।

শনি-রবিবার রাত ৯.৩০ নাগাদ ও সোম-শুক্র রাত ১০.৩০ সম্প্রচার হবে। শুধুমাত্র শনিবার ও রবিবার সঞ্চালনা করবেন সলমন খান।

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

মামলা দায়ের সলমান-শাখরুখের সহ অভিনেত্রী ‘কামসূত্র গার্ল’ শ্বেতা মেননের বিরুদ্ধে, কী অপরাধ?

প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

সলমানের টানে দিল্লি থেকে পালিয়ে মুম্বইয়ের পথে ৩ কিশোর, ৪ দিন পর নাসিকে উদ্ধার

‘বারবার ভুল অভ্যাসে পরিণত করে ফেলেছ’, বাবার বকুনিতে জব্দ সলমান

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00