‘বিগ বস’ খ্যাত আজাজ খানের বাড়িতে তল্লাশিতে উদ্ধার মাদক, অভিনেতার স্ত্রীকে গ্রেফতার করল শুল্ক আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক কাণ্ডে(Drug Case) ইতিমধ্যেই নাম জড়িয়েছে বলিউডের(Bollywood) একাধিক তারকার। অভিনেত্রী রাকুলপ্রীত সিং সহ অনেককেই মাদক মাদক সংক্রান্ত মামলার জেরে ইতিমধ্যেই জেরা করেছে এনসিবি। এবার শুল্ক বিভাগের তরফ থেকে গ্রেফতার করা হল জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আজাজ খানের(Ajaz Khan) স্ত্রী ফ্যালন গুলিওয়ালাকে। মাদক মামলার জেরে গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে ১০০ গ্রামের মতো মেফেড্রোন বা এমডিএমএ অর্ডার করেছেন তিনি। যা সম্পূর্ণ বেআইনি। এই মর্মে গত ৮ই অক্টোবর আজাজের সহকারী (পিওন) সুরজ গৌড়কে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করে জানা গিয়েছে, ওই ওষুধগুলি আন্ধেরির একটি অফিসে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর।

স্ত্রী গ্রেফতার হওয়ার পরই পুরো ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিনেতা। টুইটারে তিনি লেখেন, ‘সত্যি কথা স্বীকার করা কি অপরাধ? আমার পর এবার আমার পরিবারকেও টার্গেট করা হচ্ছে। এটা কি কোনও ষড়যন্ত্র? সত্যি কথা বলার জন্য আমার শাস্তি হয়নি ঠিকই কিন্তু মিথ্যে মামলায় জোর করে ফাঁসানো হয়েছে। এবার আমার পরিবারের সদস্যদেরকেও নিশানা করা হচ্ছে। আমি সর্বদা সত্যের পথে হেঁটেছি। এটাই যদি সত্যি বলার শাস্তি হয়ে থাকে, তাহলে কি বারবার আমাদের অন্যায় সয়ে যেতে হবে?’

শুল্ক বিভাগের কর্মকর্তারা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে বলেও জানা গিয়েছে, এরপরই ‘বিগ বস’ খ্যাত আজাজের স্ত্রীকে গ্রেফতার করা হয়। যদিও অভিনেতা নিজের ভুল আগেভাগেই স্বীকার করে নিয়েছেন, তবু আইন হাঁটবে আইনের পথেই।

বাড়ি থেকে উদ্ধার অভিনেতার দেহ, মানসিক ও আর্থিক চাপেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের

বড়দিনের মুখে পুলিশের বড় সাফল্য, বিপুল মাদক সহ আটক ২

ভক্তদের সঙ্গে সাত ধাপের কেক কেটে ৮৯তম জন্মদিন পালন ধর্মেন্দ্রর

NOTA-র  চেয়েও কম ভোট পেলেন ‘বিগ বস’ খ্যাত এজাজ খান

নিরাপত্তার ঘেরাটোপে শেষ লগ্নে বান্দ্রায় ভোট দিলেন ভাইজান

বুথের বাইরে অক্ষয় কুমারকে দেখেই ক্ষোভ উগরে দিলেন বৃদ্ধ ভোটার, কী বললেন শুনলে চমকে যাবেন

ভক্তের ডাকে সাড়া শাহরুখের, ৯৫ দিন পরে দিলেন দর্শন

‘বাঁচতে হলে ২ কোটি ছাড়ো’, ফের সলমনকে খুনের হুমকি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]