কয়েদি নম্বর ৭৬৯৭, চঞ্চলগুডা জেলে মেঝেতে শুয়ে রাত কাটালেন আল্লু অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ থিয়েটারে পদপিষ্টের ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার  গ্রেফতার হয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন। শনিবার সকালে (১৪ ডিসেম্বর) তেলেঙ্গানা হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসেন। বলা বাহুল্য, গতকাল আদালতের তরফে জামিন পেলেও কাগজপত্র না থাকার জন্য অভিনেতাকে কারাগারে রাত কাটাতে হয়।

এই প্রসঙ্গে চঞ্চলগুড়া জেল সূত্রে জানা গিয়েছে, ‘ এক রাতের  জন্য আল্লু অর্জুনকে ৭৬৯৭ নম্বর জেলে থাকতে হয়। সারারাত তিনি মেঝেতে শুয়ে ছিলেন । এমনকি রাতে আল্লু কোন খাবার খাননি ।‘  উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার  আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় তেলগু নায়ক। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি তুলেছে। মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে ভক্তদের উন্মাদনাই কাল হল তেলগু সুপারস্টারের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হয়নি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ ছবির পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুন-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরপরেই শুক্রবার সকালেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ক।

ফের জেলে আল্লু অর্জুন? অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পুলিশ

‘মা গ্রামের বাড়িতে গেছেন…’  এখনও  মৃত্যুর খবর জানে না  ‘পুষ্পা ২’ পদপিষ্ট ঘটনায় মৃতার কন্যা

জেলে রাত কাটিয়ে বাড়ি ফিরলেন আল্লু, কী বললেন পুষ্পা?

‘আইন নিজের পথেই চলবে’, আল্লুর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

মিলল স্বস্তি, তেলঙ্গানা হাইকোর্টে জামিন পেলেন আল্লু অর্জুন

হায়দরাবাদে ‘পুষ্পা-২’ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের মামলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]