Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

খাজাঞ্চি পরিবার হল রাজস্থানের প্রাচীনতম শিল্প সংগ্রাহক মতি চাঁদ খাজাঞ্চির বংশধর। তাঁদের গহনার পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বিকানেরের রাজপরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির জোয়ার। একদিকে তারকা অভিনেত্রীদের মা হওয়ার সুখবর, অন্যদিকে তারকা জুটিদের বিয়ের খবর। আবার আরেকদিকে নতুন করে কোনও তারকা জুটির সম্পর্কে মেতে উঠছে বলিউড। সব মিলিয়ে সবসময়ই বলিউড একেবারে জমজমাট। প্রতিনিয়ত একেকটা খবর তৈরি করছে বলিউডের স্বনামধন্য তারকারা। গত মাসেই একেবারে আনুষ্ঠানিকভাবে নিজেদের খুব শীঘ্রই বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন বলিউডের অন্যতম বিখ্যাত জুটি রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল। ২০২০ সালেই তাঁদের বিয়ের কথা ছিল, কিন্তু করোনার দাপটে সবটাই ভেস্তে যায়। যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন, এই প্রেমিক যুগল। অবশেষে দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দিতে চলেছেন রিচা-আলি জুটি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে বসবে তাঁদের বিবাহ আসর, তিন ধাপে রিসেপশন হবে মুম্বইতে। অতিথির তালিকায় রয়েছেন মোট ৪০০ জন। তাঁদের হাইফাই বিবাহ পর্ব শুরু হবে সেপ্টেম্বরের শেষে এবং শেষ হবে অক্টোবরের প্রথমে। ইতিমধ্যেই তাঁদের বিবাহ ভেন্যু গোছানো কমপ্লিট। তবে নায়িকা কী পোশাক এবং কী গয়নায় সাজছেন বিয়ের দিন, তা জানা আছে কি?

তাঁদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা ২ অক্টোবর দিল্লিতে হবে এবং তারপরে ৬ এবং ৭ অক্টোবর, মুম্বাইতে রিসেপশন অনুষ্ঠিত হবে। কাস্টম মেড বিয়ের গয়নাতে সাজবেন রিচা বিয়ের দিন। এছাড়াও প্রকাশ্যে এসেছে আরও একটি তথ্য। জানা গিয়েছে বিয়ের দিন, রিচা বিকানেরের একটি ১৭৫ বছরের পুরোনো গহনার ডিজাইনে তৈরি একটি ডিজাইন করা স্বাক্ষরের টুকরো পারবেন তিনি। একটি সূত্র অনুযায়ী, “দিল্লির অনুষ্ঠানের জন্য, অভিনেত্রীর গহনাগুলি তৈরি করছে ১৭৫ বছর বয়সী জুয়েলার্স পরিবার বিকানের খাজাঞ্চি। তাঁরাই রিচার গহনাগুলি কে কাস্টমাইজড হিসেবে তৈরি করছেন। খাজাঞ্চি পরিবার হল গহনা ব্যবসায়ীদের একটি সম্মানিত পরিবার যারা তাঁদের উত্তরাধিকারী জিনিসপত্রের জন্য পরিচিত। তাঁরাই রিচার জন্য স্বাক্ষরের টুকরা ডিজাইন করছেন।”

অপ্রত্যাশিতদের জন্যে, খাজাঞ্চি পরিবার হল রাজস্থানের প্রাচীনতম শিল্প সংগ্রাহক মতি চাঁদ খাজাঞ্চির বংশধর। তাঁদের গহনার পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বিকানেরের রাজপরিবার। সুতরাং আগামী সপ্তাহের শেষের দিকে আলি ও রিচার শুভ পরিণয়, সেখানেই খাজাঞ্চি পরিবারের ১৭৫ বছর আগেকার ডিজাইনিং গহনাতে সাজবেন রিচা।

ইয়ামির পর সুখবর দিলেন রিচা চাড্ডা, মা হতে চলেছেন আলি ফজল ঘরণী

‘বিমান বিলম্বে আমিও ৩ দিন ভুগেছি’, পাইলটকে ঘুষি যাত্রীর, ক্ষুব্ধ রিচা চাড্ডা

এয়ারইন্ডিয়া ও মেকমাইট্রিপের দুর্বল পরিষেবায় বিরক্ত রিচা, নেটমাধ্যমে এসে নিন্দা

‘ফুকরে ৩’-র দুর্দান্ত সাফল্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিচা চাড্ডা

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

সঙ্গীতের অনুষ্ঠানে ‘রানঝা রানঝা’ তে মাতলেন রিচা-আলি

বিয়ের আগেই একেবারে রাজা-রানীর মতো সেজে উঠলেন আলি-রিচা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00