Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্গীতের অনুষ্ঠানে ‘রানঝা রানঝা’ তে মাতলেন রিচা-আলি

মেহেন্দির অনুষ্ঠানে 'ফুকরে' ছবি থেকে 'আম্বারসারিয়া' গানে মঞ্চ মাতান দুজনে। এছাড়াও রাবণ ছবির রানঝা রানঝা গানে দুজনকে নাচতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: দীর্ঘ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করার পর এবার গাটছড়া বাধতে চলেছেন রিচা চাড্ডা এবং আলি ফজল। দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মধ্যেই বিয়ের পিড়িতে বসছেন এই লাভ বার্ডস। আগামী ৬ই অক্টোবর বাজতে চলেছে তাদের বিয়ের সানাই।তার আগে ২৯ সেপ্টেম্বর শুক্রবার দিল্লির জিমখানা ক্লাবে বসেছিল তাদের গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীতের আসর। নিমন্ত্রিত ছিলেন প্রায় তিনশো অতিথি। মেহেন্দি অনুষ্ঠানে নাচ গান হইহুল্লোড়ের পাশাপাশি ছিল এলাহি খাওয়া দাওয়ার আয়োজন।

রিচা-আলির মেহেন্দি সংগীতের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেহেন্দির অনুষ্ঠানের রিচা পরেছিলেন ডিজাইনার রাহুল মিশ্রের তৈরি লাল রঙের জমকালো লেহেঙ্গা অন্যদিকে আলি ফজল পরেছিলেন আবু জনি এবং সন্দীপ খোসলার তৈরি জমকালো আউটফিট। ২০১৩ সালে ‘ফুকরে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন রিচা চাড্ডা ও ফজল আলি। এই ছবিতে অভিনয় করার সময়েই তারা একে অপরের প্রেমে পড়েন।

মেহেন্দির অনুষ্ঠানে ‘ফুকরে’ ছবি থেকে ‘আম্বারসারিয়া’ গানে মঞ্চ মাতান দুজনে। এছাড়াও রাবণ ছবির রানঝা রানঝা গানে দুজনকে নাচতে দেখা যায়। পাশাপাশি দুই পরিবারের সদস্যরা, রিচার ছোটবেলার বন্ধু এবং তার ভাইও নাচে গানে জমিয়ে দেন মেহেন্দির অনুষ্ঠান।প্রসঙ্গত, অনেক আগেই তাঁদের বিয়ের পিড়িতে বসার কথা থাকলেও করোনা মহামারী ও লকডাউনের কারণে তাঁদের বিয়ে পিছিয়ে যায়। অবশেষে আগামী ৬ অক্টোবর বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন রিচা চাড্ডা ও আলি ফাজল।

‘পচা সমাজের জন্য লজ্জা’, ঝাড়খণ্ডে স্প্যানিশ মহিলা গণধর্ষণে চাঁচাছোলা রিচা চাড্ডা

শাহরুখ, অমিতাভের পর এবার ফরাসি সরকারের বিশেষ সম্মান পাচ্ছেন রিচা চাড্ডা

বিয়ের আগেই একেবারে রাজা-রানীর মতো সেজে উঠলেন আলি-রিচা

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

আলি ফজল নয়, গায়ক আলি জাফরের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন রিচা চাড্ডা

WEDDING BELL: মুম্বইতেই বসবে আলি-রিচার রিসেপশন, অতিথির সংখ্যা ৪০০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00