Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের আগেই একেবারে রাজা-রানীর মতো সেজে উঠলেন আলি-রিচা

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো ডিজাইনিং গয়নায় সাজবেন অভিনেত্রী রিচা চাড্ডা। গতকাল গিয়েছে তাঁদের প্রায়-বিবাহ পর্ব অর্থাৎ মেহেন্দি-সঙ্গীত ইত্যাদি বিয়ের একাধিক রিচ্যুয়ালস্।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড পুরো সাজো সাজো রব। গত অগস্টেই একেবারে ধুমধাম করে ঘোষণা অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল তাঁদের বিয়ের দিনক্ষণের কথা ঘোষণা করেছিলেন। কথা অনুযায়ী সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। দিল্লিতে নিজেদের পরিবারের সান্নিধ্যেই বিয়ে হবে তাঁদের। আর মুম্বইতে দুই ধাপে বসবে রিচা এবং আলির রিসেপশন। শোনা গিয়েছিল, বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো ডিজাইনিং গয়নায় সাজবেন অভিনেত্রী রিচা চাড্ডা। গতকাল গিয়েছে তাঁদের প্রায়-বিবাহ পর্ব অর্থাৎ মেহেন্দি-সঙ্গীত ইত্যাদি বিয়ের একাধিক রিচ্যুয়ালস্।

এদিন এই অনুষ্ঠান থেকে একাধিক ছবি নেট দুনিয়ায় পোস্ট করেছিলেন জনপ্রিয় তারকা জুটি।দিল্লির জিমখানা ক্লাবে তাঁদের বিয়ের আসর বসেছে। যেখানে নায়ক-নায়িকা দুজনেরই দেখা মিলল দুটি দর্শনীয় পোশাকে। আলি ফজলকে একটি রঙিন শেরওয়ানিতে নবাবের মতো অত্যন্ত সুদর্শন দেখাচ্ছিল এবং রিচা সেজেছিলেন একটি আকর্ষণীয় লেহেঙ্গা-চোলিতে। অনুষ্ঠানের পরে দুজনেই একে অপরের হাত ধরে তাঁদের অনুষ্ঠানস্থলের বাইরে বেরিয়েছিলেন এবং এক মিনিটের জন্যে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেন। তাঁদের দুজনের মুখেই মিষ্টি হাসি বর্তমান ছিল। এই দম্পতি তাঁদের সঙ্গীত অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছিলেন, “রিয়ালি মহব্বত মুবারক।”

এর আগে, রিচা তার ইনস্টাগ্রাম স্টোরিজে তাঁর মেহেন্দির একটি ঝলক শেয়ার করেছিলেন। তাঁর মেহেন্দির মাঝখানে লেখা ছিল, ‘এ অ্যান্ড আর’। প্রায় এক দশক ডেট করার পর আগামী ৬ অক্টোবর গাঁটছড়া বাঁধতে চলেছেন রিচা ও আলি।

যদিও ২০২০ সালে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু COVID-19 মহামারীর কারণে তাঁরা বিয়ের তারিখ পিছিয়ে দেয় এবং কাজে ব্যস্ত হয়ে পড়ে।উৎসব শুরু করার আগে দুজন একটি যৌথ বিবৃতিতে বলেছিলেন, “দুই বছর আগে আমরা আমাদের ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত করেছিলাম এবং ঠিক তখনই মহামারী আমাদের সকলকে আঘাত করেছিল। বাকি জাতির মতো, আমরাও একের পর এক ব্যক্তিগত ট্র্যাজেডিতে আক্রান্ত হয়েছিলাম। অবশেষে আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করতে চলেছি।”

‘পচা সমাজের জন্য লজ্জা’, ঝাড়খণ্ডে স্প্যানিশ মহিলা গণধর্ষণে চাঁচাছোলা রিচা চাড্ডা

শাহরুখ, অমিতাভের পর এবার ফরাসি সরকারের বিশেষ সম্মান পাচ্ছেন রিচা চাড্ডা

সঙ্গীতের অনুষ্ঠানে ‘রানঝা রানঝা’ তে মাতলেন রিচা-আলি

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

আলি ফজল নয়, গায়ক আলি জাফরের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন রিচা চাড্ডা

WEDDING BELL: মুম্বইতেই বসবে আলি-রিচার রিসেপশন, অতিথির সংখ্যা ৪০০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00