Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ফুকরে ৩’-র দুর্দান্ত সাফল্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিচা চাড্ডা

রিচা এদিন তাঁর ব্যক্তিগত ড্রাইভারকে নিয়ে এই পবিত্র স্থানে পৌঁছলেন। ফিল্মের সাফল্য এবং সিদ্ধিবিনায়ক মন্দিরে পরিদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড তারকারা কোনও শুভ সূচনার আগেই দেশের বিখ্যাত সব মন্দিরে যাচ্ছেন পুজো দিতে। সে নতুন ছবির জন্যে হোক বা জীবনে নতুন ইনিংস শুরু করার আগে হোক বা জন্মদিনে হোক। এর আগে এরকম অনেক উদাহরণ আমরা পেয়েছি। শাহরুখ খান, অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, সারা আলি খান এদের প্রায়শই মন্দিরে দেখা যায়। কখনও উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কখনও আসামের কামাক্ষ্যা মন্দিরে, কখনও কাশ্মীরের বৈষ্ণো দেবী মন্দির থেকেই তাঁদের পুজো দেওয়ার ছবি ভাইরাল হয়।

সম্প্রতি ‘ফুকরে ৩’ এর দুর্দান্ত বক্সঅফিস সাফল্যের জন্যে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেত্রী রিচা চাড্ডা। বর্তমানে তিনি কমেডি ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ফুকরে 3-এর অসাধারণ সাফল্যের গৌরব নিয়ে ব্যস্ত। ছবিটি রিচা চাড্ডার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন পুলকিত সম্রাট, মনজিত সিং, পঙ্কজ ত্রিপাঠি এবং বরুণ শর্মা। বর্তমানে ছবিটি বক্স অফিসে ৫০ কোটি ছাড়িয়েছে, তাই ভগবানের কাছে আশীর্বাদ চাইতে এদিন সিদ্ধিবিনায়ক মন্দির পরিদর্শন করলেন রিচা। ২৮ শে সেপ্টেম্বর মুক্তির ৫ দিনের মধ্যেই ৫০ কোটির উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে ফুকরে 3।

তাই এদিন একেবারে ঐতিহ্যবাহী পোশাকে সিদ্ধিবিনায়ক মন্দির পরিদর্শনে গেলেন রিচা। অভিনেত্রীর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লক্ষ লক্ষ মুম্বাইবাসীর বিশ্বাসের জন্মস্থান সিদ্ধিবিনায়ক মন্দির, মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এই মন্দির। রিচা এদিন তাঁর ব্যক্তিগত ড্রাইভারকে নিয়ে এই পবিত্র স্থানে পৌঁছলেন। ফিল্মের সাফল্য এবং সিদ্ধিবিনায়ক মন্দিরে পরিদর্শন সম্পর্কে এদিন রিচা চাড্ডা বলেছেন, “ফুকরে 3 দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছে তাতে আমি সত্যিই অভিভূত। ভোলি পাঞ্জাবন চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ অভিজ্ঞতা, এবং আমি কৃতজ্ঞ। দর্শক দের এই চরিত্রটি এবং চলচ্চিত্রটিকে এত উৎসাহের সঙ্গে গ্রহণ করার জন্য। সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়া আমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশীদার প্রত্যেকের জন্য আশীর্বাদ চাওয়ার একটি উপায়। এটি একটি দলীয় প্রচেষ্টা। আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে।”

ইয়ামির পর সুখবর দিলেন রিচা চাড্ডা, মা হতে চলেছেন আলি ফজল ঘরণী

‘বিমান বিলম্বে আমিও ৩ দিন ভুগেছি’, পাইলটকে ঘুষি যাত্রীর, ক্ষুব্ধ রিচা চাড্ডা

এয়ারইন্ডিয়া ও মেকমাইট্রিপের দুর্বল পরিষেবায় বিরক্ত রিচা, নেটমাধ্যমে এসে নিন্দা

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

WEDDING BELL: মুম্বইতেই বসবে আলি-রিচার রিসেপশন, অতিথির সংখ্যা ৪০০

ধর্ষণ নিয়ে রসিকতা! ব্যান সুগন্ধি বিজ্ঞাপন নিয়ে বিস্ফোরক বলিউডমহল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00