নিজস্ব প্রতিনিধিঃ পুজোতে চার দিনের ছুটিতে চটজলদি ছোট ট্রিপ হলে মন্দ হয় না। তবে কোথায় যাবেন? তা নিয়ে কী ভাবছেন? চিন্তা নেই পুজোতে ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে। কালিম্পং জেলার পাহাড় ও সবুজ জঙ্গলে ঘেরা জায়গা গীতখোলা থেকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোটা এলাকা।
গীতখোলার চারিদিকে রয়েছে শুধু ঝরনা আর ঝরনা। এ এক অদ্ভুত অনুভূতি। পাইনের জঙ্গল ঘেরা জনপদে সামান্য কিছু জনবসতি এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে । শুধু তাই নয় এই জায়গায় রয়েছে ব্রিটিশদের তৈরি সেই লোহার ব্রিজ। লোহার ব্রিজের সঙ্গে এখানে ঢালাই করা ব্রিজও রয়েছে। আর এই ব্রিজ যেন পর্যটকদের কাছে আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে কালিম্পংয়ের এই পাহাড়ি জনপদে সৌন্দর্যের জন্য নামকরণ করা হয়েছে গীতখোলা। এখানে পৌঁছে মনে হবে, চারদিকে যেন সুর ঝংকার বাজছে। একথায় গীতখোলা স্বপ্নের জায়গার মতন।
কীভাবে যাবেন গীতখোলা ?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গীতখোলার প্রায় ৮০ কিলোমিটার। ভাড়া গাড়িতে ওদলাবাড়ি, পাথরঝোরা হয়ে সহজে যাওয়া যাবে এই জায়গা থেকে। তবে গীতখোলায় রাত্রিযাপনের কোনও ব্যবস্থা নেই। তাই আপনাকে গীতখোলা থেকে কয়েক মিনিটের দূরে ঝান্ডি, লুনসেলের রাত কাটাতে হবে।