চিন্তা নেই, রাত জেগে ঠাকুর দেখলেও মিলবে ট্রেন ! সুখবর দিল পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখেন ছোট থেকে বড় সকলেই। আর এই ঠাকুর দেখার পরেই চিন্তা থাকে বাড়ি ফেরার। তাই এবার সেই চিন্তা দূর করতে বড় ঘোষণা করল পূর্ব রেল। পুজো উপলক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের উত্তর এবং দক্ষিণ শাখায় মিলবে একাধিক ট্রেন পরিষেবা ।

পুজোর দিনগুলিতে শিয়ালদহ ডিভিশনে মোট  ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে।  আর পুজোর সময় রাতে মোট ১৮টি এবং দুপুরে ২টি করে ট্রেন মিলবে। একথায় বলা যায়, বিপুল ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই প্রসঙ্গে রেলের তরফে জানা গিয়েছে শিয়ালদহ থেকে শেষ রানাঘাট লোকাল ছাড়বে  রাত ১২টা ৪০ মিনিটে। মিলবে   কল্যাণী, রানাঘাট, নৈহাটি, বনগাঁ, কৃষ্ণনগর, ডানকুনি, বজবজ এবং বারুইপুর লোকাল।

অন্যদিকে রাত ১টা ২০ মিনিটে মিলবে শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেন। ঠিক তেমনি রাত ১১টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে শিয়ালদহ মিলবে ট্রেন। এছাড়াও রাত সাড়ে ১১টায় পাওয়া যাবে শিয়ালদহ-ডানকুনি লোকাল আবার রাত ১২টা ২৫ মিনিটে পাওয়া যাবে ডানকুনি-শিয়ালদহ ট্রেন। শুধু তাই নয় পুজোর দিনগুলিতে বারুইপুর এবং শিয়ালদহের মধ্যে তিন জোড়া বিশেষ ট্রেন চলবে। রাত ১টা ২৫ মিনিট এবং ভোর ৩টে ১০ মিনিটে  পুজোয় মিলবে বারুইপুর থেকে শিয়ালদহগামী ট্রেন। আবার হাওড়া থেকে বর্ধমান (মেন) শাখাতেও পুজোর সময় মিলবে বিশেষ ট্রেন। এখান থেকেই স্পষ্ট যে যাত্রীদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগী পূর্ব রেল।

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

ফের বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

‘ট্রেন যাত্রীদের স্বাগত’, রূপান্তরকামী মহিলার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

Indian Railway: মহিলা কামরায় পুরুষ উঠলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

সন্ধিপুজোর আগেই  আকাশছোঁয়া পদ্মের দাম, মাথায় হাত আয়োজকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]