নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আপামর বাঙালি অপেক্ষা করে থাকেন কবে থেকে শুরু হবে দুর্গাপুজো। আজ মহাষষ্ঠী অর্থাৎ বোধনের দিনই সামনে এল ২০২৫ সালে কবে থেকে শুরু হবে দুর্গোৎসব।
একনজরে দেখে নিন ২০২৫ সালে দুর্গাপুজোর দিনক্ষণ-
মহালয়া – ২১ সেপ্টেম্বর ( রবিবার )
ষষ্ঠী- ২৮ সেপ্টেম্বর ( রবিবার )
সপ্তমী – ২৯ সেপ্টেম্বর ( সোমবার )
অষ্টমী- ৩০ সেপ্টেম্বর ( মঙ্গলবার )
নবমী- ১ অক্টোবর ( বুধবার )
দশমী- ২ অক্টোবর ( বৃহস্পতিবার )
লক্ষ্মী পুজো – ৬ অক্টোবর ( সোমবার )
উল্লেখ্য, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ হলেও আসল পরব কিন্তু দুর্গাপুজো। প্রতিটি আমজনতাই অপেক্ষা করে থাকেন পুজোর দিনগুলির জন্য। ছোট থেকে বড় সকলের মূল আকর্ষণ এই দুর্গা পুজো। তবে যারা চাকরীজীবী তাদের পুজো আসলেই প্রথম নজর থাকে ক্যালেন্ডারের দিকে। কারণ একটাই চিন্তা কোন ছুটি মার যাবে না তো ? তবে চলতি বছর মহালয়া ছিল ২ অক্টোবর । তাই গান্ধীজয়ন্তীর ছুটিটা নষ্ট হয়েছে। আবার পুজো শেষ হচ্ছে শনি এবং রবিবার দিয়ে। একথায় বলা যায়, চলতি বছর পুজোতে অনেক ছুটির নষ্ট হয়েছে । তবে খুশীর খবর, ২০২৫ সালে নষ্ট হবে না দুর্গাপুজোর কোন ছুটি।