প্রচারের আলো ছাড়াই অপার্থিব সৌন্দর্যে পরিপূর্ণ বাংলার এই ৩ গ্রাম, ঘুরতে যাবেন নাকি!

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের ছুটি পেলেই মনটা কেমন যেন পালাই পালাই করে। তখন সব কাজ ফেলে ছুটে চলে যেতে ইচ্ছে করে দূর পাহাড়ের কোলে কিংবা সমুদ্রের নোনা বালির পৃষ্ঠদেশে(Travel)। এমন অনুভূতি কমবেশি সব বাঙালিরই হয়। কিন্তু গতে বাঁধা দীঘা, পুরী, কিংবা দার্জিলিং আর যেতে ইচ্ছে করে না। কারণ অত্যাধিক ভিড়। এখন সারা বছর জুড়েই পর্যটকদের ভিড়ে থিকথিক করে এই স্থানগুলি। তার চেয়ে বরং এমন কোনও নির্জন স্থান থেকে ঘুরে আসা যাক, যেখানে নেই কোনও কংক্রিটের বেড়াজাল, নেই ভিড়, নেই কোনও কোলাহল। রয়েছে শুধুই প্রাকৃতিক সৌন্দর্য(Natural Beauty) আর চারিদিকে সবুজে ঘেরা নির্জন প্রান্তর। জানলে অবাক হবেন, বাংলার খুব কাছেই রয়েছে এমন ৩টি গ্রাম যেখানে বেড়াতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়তেই হবে। অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি এই গ্রামগুলি প্রচারের আলো ছাড়াই দিব্যি দাঁড়িয়ে রয়েছে(Offbeat Destination)। কোথায় রয়েছে এই গ্রামগুলি চলুন জেনে নেওয়া যাক।

১) ছাওয়াফেলি: এখানে আসতে হলে আপনাকে নিউ মাল জংশন স্টেশনে নামতে হবে। প্রথমেই মুগ্ধ হতে হবে এখানকার চা বাগানের বিস্তৃত সবুজায়ন দেখে। অপরূপ সেই সৌন্দর্য। গ্রামের পাশ দিয়েই বয়ে যাচ্ছে কুর্তি নদী। তার ঠিক পিছনেই নীল পাহাড়। একঝলক দেখলে মনে হবে ঠিক যেন ছবিতে আঁকা কোনও দৃশ্য ফুটে উঠেছে চোখের সামনে। এছাড়াও বাড়তি পাওনা ময়ূর দেখা। খুব ভোরে এবং সূর্যাস্তের সময়ে ঝাঁকে ঝাঁকে ময়ূর-ময়ূরী এসে উপস্থিত হয় এই গ্রামে। এমনকি দিনের বেলায় হাতির দর্শনও পাওয়া যায়। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়।

২) রামপুরা: সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের এক মন্দির। দু-দিকে পাইন বনের সারি। তার ঠিক মাঝখান থেকে উঁকি দিচ্ছে সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৫৫০০ ফুট ওপরে অবস্থিত গ্রাম রামধুরা। যারা ট্রেক করতে ভালোবাসেন তাঁদের কাছে এই স্থান স্বর্গরাজ্য। এখানে এলে প্যারাগ্লাইডিং, বার্ডওয়াচিংও কিন্তু করতে পারবেন খুব অনায়াসে। কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার।

৩) সিলারি গাঁও: কালিম্পংয়ের কাছেই অবস্থিত এই সুন্দর গ্রামে গেলে দেখতে পাওয়া যাবে বৌদ্ধ মনেস্ট্রি। সেখানে রয়েছে বৌদ্ধ তান্ত্রিকদের আঁকা ৩০০ বছরের প্রাচীণ ছবি। জলপাইগুড়ি থেকে গাড়ি করে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব এই গ্রামে। ফলে কয়েকদিনের মধ্যেই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অনায়াসেই গন্তব্যের তালিকায় যুক্ত করতে পারেন এই গ্রামগুলি।

কম খরচে পাহাড়ে যেতে চান? তাহলে ঘুরে আসুন কালিম্পংয়ের এই গ্রাম থেকে

সবুজের মাঝে মন হারাতে চান ? রইল ২ চেনা-অচেনা ঠিকানা

মন হারানোর নতুন ঠিকানা, কলকাতার কাছেই আছে এই অজানা পাহাড়!

ঠিক যেন ছবির মত, কম বাজেটে ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে

শহরের কোলাহল থেকে দূরে চলে আসুন গ্রাম্য পরিবেশ আসাননগরে

ট্রেনের টিকিট কাটা হয়নি! চিন্তা নেই ,পুজোর ছুটিতে ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]