সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে ‘দেশদ্রোহী’ আখ্যা রাহুলের, কেন চটলেন লোকসভার বিরোধী দলনেতা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অযোধ্যায় রাম মন্দিরের দিনই প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত’, আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার ছিল কংগ্রেসের নতুন সদর দফতর উদ্বোধন। আর সেখান থেকেই মোহন ভাগবতের বক্তব্য নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

বুধবার কংগ্রেস নেতা বলেন, ‘ মোহন ভগবতের বক্তব্য দেশদ্রোহিতার সমান । তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি আরএসএস প্রধানের এই মন্তব্য প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক। ‘ সেইসঙ্গে এদিন নাম না করেই বিজেপিকে আক্রমণ করেন রাহুল গান্ধি। তিনি বলেন, ‘ এখন যারা ক্ষমতায় রয়েছে তারা জাতীয় পতাকা এবং সংবিধানকে বিশ্বাস করেনা । ভারত সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। ‘ বলা বাহুল্য, এদিন রাহুল যখন এই মন্তব্য করেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, সাংসদ সনিয়া গান্ধি। দর্শকাসনে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ছিলেন।

কী বলেছিলেন মোহন ভগবত ?
১১ তারিখ রামলালার ‘মহা অভিষেক’ অনুষ্ঠান থেকে মোহন ভাগবত বলেন, ‘ ভারত ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছে কিন্তু তা রাজনৈতিক স্বাধীনতা ছিল। রাম মন্দির যে দিন প্রতিষ্ঠা হয়েছে সে দিনটিই ভারতের স্বাধীনতা দিবস। সে দিন দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে । ‘ আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

 

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

‘হাম দো, হামারে তিন’, ফের আওয়াজ তুললেন সঙ্ঘ প্রধান ভাগবত

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]