মহারাষ্ট্রের ‘মহা’ চমক! ফড়নবিশের পরিবর্তে মুখ্যমন্ত্রী হতে পারেন ইনি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিধানসভা ভোটের ফল প্রকাশের পর আট দিন কেটে গেলেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জট খোলেনি। দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ঠাণ্ডা লড়াইয়ের অবসান ঘটাতে হিমশিম খাচ্ছেন বিজেপি শীর্ষ নেতারা। সূত্রের খবর, ফড়নবিশ ও শিন্ডের লড়াই বন্ধ করতে মুখ্যমন্ত্রী পদে তৃতীয় কাউকে বসানোর চিন্তাভাবনা করছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। আর সেক্ষেত্রে আচমকাই সবাইকে চমকে দিয়ে উঠে এসেছে মুরলীধর মোহলের নামে। গতকাল শুক্রবার সন্ধে থেকেই রাজনৈতিক মহল ও সমাজমাধ্যমে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বসতে চলেছেন এমন জল্পনাকে খারিজ করে দিয়েছেন পুণের সাংসদ।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মহায়ুতির সুনামি বয়ে গিয়েছে। তিন চতুর্থাংশ আসনে জয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। তার মধ্যে বিজেপি জিতেছে ১৩২টি আসনে। একনাথ শিন্ডের শিবসেনা জয়ী হয়েছে ৫৭টি আসনে আর অজিত পওয়ারের এনসিপি জিতেছে ৪১ আসনে। ভোটের ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রীর পদে বসা নিয়ে শুরু হয়েছে লড়াই। বিজেপির প্রথম পছন্দ ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আর ফড়নবিশের মুখ্যমন্ত্রীর পদে বসার রাস্তা প্রশস্ত করতে একনাথ শিন্ডেকে কেন্দ্রে মন্ত্রী করারও প্রস্তাব দিয়েছিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শিবসেনা সুপ্রিমো। গত বৃহস্পতিবার রাতেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে মহারাষ্ট্রের মহায়ুতির তিন শীর্ষ নেতা গভীর রাত পর্যন্ত বৈঠক করেছিলেন। ওই বৈঠকেই ঠিক হয়, সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক থাকায় বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন। ওই বৈঠকেই ঠিক হয়েছিল, শুক্রবার মন্ত্রিসভা গঠন নিয়ে বৈঠকে বসবেন মহায়ুতি জোটের তিন শীর্ষ নেতা দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ শিন্ডে ও অজিত পওয়ারের। কিন্তু বৈঠক ভেস্তে দিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন শিবসেনা সুপ্রিমো।

আর নতুন করে জট পাকাতেই জোর জল্পনা শুরু হয়েছে, শিন্ডেকে মহায়ুতিতে ধরে রাখতে খানিকটা পিছু হঠছেন বিজেপি শীর্ষ নেতারা। দেবেন্দ্র ফড়নবিশের জায়গায় কেন্দ্রের অসামরিক পরিবহণ মন্ত্রী তথা পুণের সাংসদ মুরলীধর মোহালকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে চলেছেন। সমাজমাধ্যমেও এ্মন খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। যদিও মুখ্যমন্ত্রী পদে বসার কথা অস্বীকার করেছেন পুণের সাংসদ। সমাজমাধ্যমে এক পোস্টে মুরলীধর লিখেছেন, ‘কে মুখ্যমন্ত্রী হবেন তা নেটা নাগরিকরা ঠিক করবেন না। ঠিক করবে বিজেপির সংসদীয় বোর্ড। দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বেই দল বিধানসভা ভোটে লড়েছিল। ফলে তিনিই মুখ্যমন্ত্রী পদে বসার প্রধান দাবিদার।’

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]