Mamata Banerjee: জেলবন্দি কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে দেখা করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে শুক্রবার দুপুরেই রাজধানীতে হাজির হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাসা কর্মসূচির মাঝে রাতেই পৌঁছে গেলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে। আম আদমি পার্টির জাতীয় সমন্বয়কের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন। সেই সঙ্গে তিহাড়ে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করলেন।

আগামিকাল ২৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে নীতি আয়োগের বৈঠক রয়েছে। ওই বৈঠকে যোগ দিতে এদিন দুপুরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে দলের সাংসদদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। সংসদের দুই কক্ষে কীভাবে পশ্চিমবঙ্গের বকেয়া পাওনা নিয়ে সরব হতে হবে তা বুঝিয়ে বলেন। সেই সঙ্গে বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধেও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সুর চড়ানোর নির্দেশ দেন। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে চা-চক্রেও মিলিত হন।

রাতেই পৌঁছে যান তিহাড়ে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে। আপ প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বাড়ির অন্দরে প্রবেশ করেন মমতা। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করেন। পরে কেজরি-পত্নী সুনীতার সঙ্গে আলাদা করে বৈঠকও করেন। কেজরির বাড়িতে মমতার যাওয়ার সময়ে সেখানে হাজির ছিলেন আপের রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। কেজরির পত্নীর সঙ্গে সাক্ষা‍ৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। তবে আপ সাংসদ রাঘব চাড্ডা জানিয়েছেন, ‘জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো এবং দুর্দিনে আম আদমি পার্টির পাশে থাকার অঙ্গীকার করেছেন।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]