২৫তম বিবাহবার্ষিকীতে নাচতে নাচতেই লুটিয়ে পড়লেন, তার পর….

Share:

নিজস্ব প্রতিনিধি : বিবাহ বার্ষিকীর সিলভার জুবিলি মুহূর্তের মধ্যে পরিণত বিষাদে। আনন্দ অনুষ্ঠান বাড়ি চোখের পলকে পরিণত হল শোকের বাড়িতে। নিজের বিয়ের ২৫ বছরের আনন্দই যে তাঁদের জীবনের সব রং কেড়ে নেবে তা ঘূণাক্ষরেও টের পাননি উত্তরপ্রদেশের বরেলির দম্পতি।

সূত্রের খবর, ২৫ তম বিবাহবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বরেলির বাসিন্দা পেশায় জুতো ব্যবসায়ী ওয়াসিম ও তাঁর স্ত্রী ফারাহ। পরিবারের লোকজন ও অতিথিদের নিয়ে আনন্দ উদযাপনে মেতেছিলেন। নাচের মঞ্চে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে আনন্দ মুহূর্তে ভাগ করে নিচ্ছিলেন ওয়াসিম ও ফারাহ। কিন্তু আচমকাই নেমে আসে বিপদ। নাচতে নাচতে মঞ্চের উপর পড়ে যান ওয়াসিম। মঞ্চের উপর ওয়াসিম পড়ে যেতেই প্রত্যেকে এগিয়ে আসেন এবং ওয়াসিমকে ধরে তোলার চেষ্টা করেন। মঞ্চেই অচেতন হয়ে পড়েছিলেন। অনেক ডাকাডাকিতেও সাড়া দেননি।

স্বামী এভাবে মঞ্চের উপর পড়ে যেতেই ফারাহ সঙ্গে সঙ্গে ছুটে যান। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খুব জাঁকজমক করে ২৫ বছরের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই দম্পতি। দম্পতির নাচের মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানেই দেখা গিয়ে নাচতে নাচতে আচমকাই মঞ্চে লুটিয়ে পড়েন বছর ৫০-র ওয়াসিম। সেখানেই মত্যু হয়েছে তাঁর।

উল্লেখ্য, গত মাসেই এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষি ছিল মধ্যপ্রদেশের এক বিয়েবাড়ি। দিদির বিয়েতে নাচতে নাচতে মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয়েছিল বোন পরিণীতা জৈনের। বিয়েবাড়িতে ছড়িয়ে পড়েছিল শোকের আবহ। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বরেলিতে।

‘আমি জীবিত, পোস্টমর্টেম করবেন না’, পুলিশের কাছে কাতর আর্জি ‘মৃত’ যুবকের  

পিকনিক স্পটে বাগদত্তার সামনেই ভয়াবহতার শিকার নাবালিকা, তারপর…

শিক্ষক-বিদায়ে বাঁধভাঙা কান্না পড়ুয়াদের, নেটানাগরিকদের চোখ ভিজল ভাইরাল ভিডিওতে

৩০ কোটির আয়কর নোটিশ পেয়ে হতবাক উত্তর প্রদেশের কৃষক

‘আমি অন্যের, ছোঁয়ার চেষ্টা করলে বিষ খাব’, ফুলশয্যার রাতে বরকে হুমকি  নববধূর

চাকরির প্রলোভন দেখিয়ে ৬ মাস ধরে তিন তরুণীকে লাগাতার ধর্ষণ, নারকীয় ঘটনা যোগী রাজ্যে

‘উপহার দেব …’, বলেই মহিলা আইনজীবীকে অ্যাসিড ছুড়ে মারল দুই দুষ্কৃতীর

অভিনব কায়দায় সোনার দোকানে চুরি, মুখের মধ্যে নাকচাবি পুরে চম্পট চোরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]