কাঁওয়ার যাত্রায় ‘নাম’ নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মহুয়ার ডাকে সাড়া দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কাঁওয়ার যাত্রায় ‘নাম’ নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে দিল। মুখ পুড়ল গেরুয়া ব্রিগেডের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহুয়া মৈত্র(Mohua Moitra)। এই নামটাই এখন শুধু যথেষ্ট গেরুয়া শিবিরের অন্দরে থরহরি কম্প ধরাতে। সেই মহুয়ার চালেই আবারও তীব্র অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির। যোগীর রাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh) আর পড়শি উত্তরাখণ্ডের(Uttarakhand) বুক ধরে হতে চলা কাঁওয়ার যাত্রায়(Knawar Yatra) দুই রাজ্য সরকারের নির্দেশ ছিল যাত্রার রুটের প্রত্যেক দোকানে উল্লেখ করতে হবে দোকান মালিকের নাম। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের এই বিতর্কিত নির্দেশ ঘিরে অনেক আগেই সরব হয়েছে বিজেপি বিরোধী শিবির। কিন্তু আসল কাজের কাজটি করেছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দুরন্ত সাংসদ মহুয়া মৈত্র। তিনি মামলা ঠুকে দিয়েছেন একদম সুপ্রিম কোর্টে(Supreme Court)। আর সেই মামলায় মহুয়ার ডাকে সাড়া দিল দেশের সর্বোচ্চ আদালত। এদিন অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্ট কাঁওয়ার যাত্রায় ‘নাম’ নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে দিল যা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, দুই গেরুয়া রাজ্যেই মুখ পোড়াচ্ছে।

কাঁওয়ার যাত্রায় ‘নাম’ নির্দেশিকা জারি করেছিল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ(Madhya Pradesh) সরকার। বলা হয়েছিল যে যে রাস্তা দিয়ে কাঁওয়ার যাত্রা যাবে সেই রাস্তার দুই ধারে থাকা খাবারের দোকানগুলিতে মালিকদের নাম ও সেই দোকানে কাজ করা কর্মীদের নাম ঝুলিয়ে রাখতে হবে যাতে যাত্রীরা তা সহজের দেখতে পান। সেই নির্দেশিকার জেরে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল বেশ কয়েকটি পিটিশন। NGO Association of Protection of Civil Rights ছিল তা৬দের মধ্যে অন্যতম। এর পাশাপ্পাশি মহুয়াও মামলা দায়ের করেছিলেন। এদিন সেই মামলা শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে। সেখানেই এই নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বেঞ্চ। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশ সরকারকে নোটিস দেওয়া হয়েছে যে তাঁরা কেন এমন নির্দেশ জারি করেছিলেন তা দেশের শীর্ষ আদালতকে জানাতে।

চলতি মাসে শুরু হতে চলেছে কাঁওয়ার যাত্রা। তার আগে ৩ রাজ্যের সরকার নির্দেশ দিয়েছে, এই যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে, তার সবকটিতেই বড় বড় ব্যানার দিয়ে লিখতে হবে দোকান মালিকের নাম। যার মূল উদ্দেশ্য, পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু ও মুসলিম দোকানগুলিকে। দেশের শীর্ষ আদালতে মামলা দায়েরকারীরা শীর্ষ আদালতে একযোগে জানিয়েছে, আদতে এই নির্দেশের মূলে রয়েছে ধর্মীয় বিভাজন আরও স্পষ্ট করে তোলা। মহুয়া তাঁর আবেদনে জানিয়েছেন, দোকান মালিকের ধর্মীয় পরিচয় তীর্থযাত্রীদের কাছে স্পষ্ট করার উদ্দেশে যে নির্দেশিকা জারি হয়েছে, তা নীতিবিরুদ্ধ। এধরনের বিষয় একাধিক মৌলিক অধিকার খর্ব করে। সমাজের সবচেয়ে স্পর্শকাতর সম্প্রদায়ের ওপর অবিচার। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিনের শুনানিতে মামলাকারীদের আইনজীবীরা উপস্থিত থাকলেও ছিল না ৩ রাজ্যের কোনও আইনজীবী। আর তার জেরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ‘আমরা মনে করি যে নির্দেশিকা জারি করা হয়েছে তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া উচিত। রাজ্য সরকারগুলি যাত্রা পথের খাদ্য বিক্রেতাদের খাবারের ধরণ প্রদর্শন নিয়ে প্রয়োজনীয় গাইডলাইন দিতে পারে কিন্তু কখনই দোকানের মালিক বা কর্মীদের নাম প্রদর্শন করতে বাধ্য করতে পারে না। ইতিমধ্যেই এই নির্দেশিকার জেরে অনেকেই কাজ হারিয়েছেন। চারদিন পরে এই মামলায় পরবর্তী শুনানি হবে। তার মধ্যে ৩ রাজ্যকে জানাতে হবে তাঁরা এই ধরনের নির্দেশ কেন দিয়েছেন।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]