পড়া না পারায় ক্লাসে চড় মেরেছিলেন শিক্ষক, ‘বদলা’ নিতে সটান গুলি চালিয়ে দিল ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন : ক্লাসে পড়া করে না আসার শাস্তি হিসেবে চড় মেরেছিলেন শিক্ষক। নিজের ভুল স্বীকার না করে উল্টে বদলা নিল নবম শ্রেণির ছাত্র। টিফিন বক্সে করে বন্দুক এনে শিক্ষককে লক্ষ্য করে সটান গুলি চালিয়ে দিয়েছে কিশোর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক গগনদীপ সিং কোহলি।

জানা গিয়েছে, বুধবার কুণ্ডেশ্বরী রোডের শ্রী গুরুনানক সিনিয়র সেকেন্ডারি স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক গগনদীপ সিং কোহলি ক্লাস শেষ করে বের হচ্ছিলেন। আচমকাই নবমশ্রেণির ছাত্রটি টিফিন বক্স থেকে একটি দেশি পিস্তল বের করে পিছন থেকে গুলি চালায়। গুলিটি গিয়ে সোজা শিক্ষকের ডান কাঁধে লাগে। ঘটনার পরেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক। দ্রুত তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়য সেখানেই অস্ত্রপচার করে গুলিটি বের করা হয়েছে। চিকিৎসক মায়াঙ্ক আগরওয়াল গুলিটি বের করার কথা জানিয়েছেন। শিক্ষকের অবস্থা স্থিতিশীল। তাঁকে দেখভালের জন্য আইসিইউতে রাখা হয়েছে।

সূত্রের খবর, সমর্থ বাজওয়া নামে ওই ছাত্র টিফিন বক্সে করে দেশি পিস্তল নিয়ে স্কুলে এসেছিল। গুলি করার পরেই পালানোর চেষ্টা করেছিল শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা তাকে ধরে ফেলে। পুলিশের হাতেও তাকে তুলে দেওয়া হয়েছে। নাবালক ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের হয়েছে। কিশোরের হাতে কীভাবে বন্দুকটি এল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগে ক্লাসে পড়া জিজ্ঞেস করেছিলেন শিক্ষক গগনদীপ। কিন্তু পড়া পারেনি সমর্থ। এরফলে চড় দিয়েছিলেন শিক্ষক। প্রতিশোধস্পৃহা থেকেই শিক্ষককে গুলি করেছে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বন্ধুর জন্মদিন পালনে স্কুলে মদের ফোয়ারা! টলতে টলতে ক্লাসরুমের বাইরে ১০ পড়ুয়া

বাঘের আতঙ্ক বিদ্যালয়ে! শিক্ষামূলক ভিডিওতে ছড়াল গুজব, আতঙ্কে পড়ুয়ারা

মেসোকে বিয়ে করার বায়না নাবালিকার, পরিবার না মানায় আমতায় চরম পরিণতি…

গরমে নাজেহাল খুদেরা, ২ জেলায় প্রাইমারি স্কুলের সময় পরিবর্তন

নাচে গানে প্লে স্কুলের ধাঁচে পঠনপাঠন বীরভূমের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

মহিষাদলে পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু, স্থানীয়দের মারে জখম চালক

শিক্ষক-বিদায়ে বাঁধভাঙা কান্না পড়ুয়াদের, নেটানাগরিকদের চোখ ভিজল ভাইরাল ভিডিওতে

দেখা নেই শিক্ষকের, ক্লাসে কী করছে পড়ুয়ারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]