Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাচে গানে প্লে স্কুলের ধাঁচে পঠনপাঠন বীরভূমের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি :  বেসরকারি প্লে স্কুলগুলোকে টেক্কা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। বর্তমানে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে ছোটো বড় প্লে স্কুল। বুনিয়াদি শিক্ষায় বিপ্লব আনতেই বীরভূমের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লে স্কুলের নিয়মে শুরু করেছে পঠন পাঠন।

প্লে স্কুলে যেভাবে নাচ-গানের মাধ্যমে পাঠদান করা হয়, সেইভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও পড়াশোনা করানো হচ্ছে। নাচ-গানের মাধ্যমে চলছে পড়াশোনা। কিন্তু বাড়তি লোকবল নিয়ে এই কাজ করানোর পথে হাঁটেনি জেলা প্রশাসন। অঙ্গনওয়াড়ি কর্মীদের হাত ধরেই চলছে পঠনপাঠন। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্লে স্কুলের ধাঁচে পঠনপাঠন শুরু হতেই মিলেছে ব্যাপক সাড়া।

নতুন ধরনের নিয়মে পড়াশোনা শুরু হওয়ার জেরে অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে শিশুদের সংখ্যা বেড়েছে। এই ঘটনায় উচ্ছ্বসিত জেলা প্রশাসনের কর্তারা। আধিকারিক জানিয়েছেন, বুনিয়াদি শিক্ষার উন্নয়ন করাই একমাত্র লক্ষ্য। এই নয়া পদ্ধতিতে পড়াশোনার জন্য বাড়তি কোনও খরচ দিতে হচ্ছে না পড়ুয়াদের।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন পদ্ধতিতে পড়াশোনা করানোর সিদ্ধান্ত পড়ুয়াদের আগ্রহ বাড়াবে বলে মনে করা হচ্ছে।  গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে। স্কুলছুটের সংখ্যা কমবে। বুনিয়াদি পড়াশোনার ক্ষেত্রেও মান উন্নত হবে। বীরভূমের ১৯টি ব্লক মিলিয়ে জেলায় মোট ৫১৯১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রমুখী শিশুদের সংখ্যা ২ লক্ষের বেশি। এদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। এই পড়ুয়াদের শিক্ষার ভিত মজবুত করে তুলতে ইতিমধ্যে জেলার প্রায় ১৩০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টিভির মাধ্যেমে পডা়শোনা করানো হচ্ছে পড়ুয়াদের। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেখানে টিভি নেই। এই সকল কেন্দ্রগুলোতে পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে  প্লে স্কুলের ধাঁচে পড়াশোনা চলছে।

প্রকৃতির সঙ্গে পড়ুয়াদের সম্পর্ক তৈরি করতে তুলতে খোলা আকাশের নীচে গাছের পড়াশোনা করানোর কাজ চলছে। কোন গাছের কী নাম, কী তার উপকারিতা সবটাই জানানোর চেষ্টা চলছে। পড়াশোনার সঙ্গে কর্মীদের তরফে নিয়ম করে শিশুদের শরীরচর্চার পাঠও দেওয়া হচ্ছে। প্রতি মাসে মাদার্স মিটিংয়ের আয়োজন করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00