‘POK ছাড়া আলোচনা সম্ভব নয়’, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। তাও আবার আমেরিকার মধ্যস্থতায়। তারপরেই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান এই তথ্য সত্য। ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে ৪৩ ঘণ্টার যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু পাকিস্তান তো সত্যিই সারমেয় পুচ্ছের মতো। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সন্ধ্যা নাগাদ শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। জারি করা হয় লাল সতর্কতা। জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক ব্ল্যাকআউট হয়। একইসঙ্গে ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী রাজস্থানের পোখরান এবং কাশ্মীরের বারামুল্লায় একাধিক পাকিস্তানি ড্রোনকে প্রতিহত করে। অর্থাৎ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান।

তাঁর মধ্যেই রবিবার সামনে এল নতুন তথ্য। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া নিয়ে এবং হাফিজ সঈদ ও মাসুদ আজাহারকে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়েই হবে। অন্য কোনও কিছু নিয়ে নয়। আগামীকাল অর্থাৎ ১২ মে সোমবার দুই দেশের ডিজিএমও এই বিষয় নিয়ে কথা বলবেন।

সরকারি সূত্র মারফত জানানো হয়েছে কাশ্মীরের বিষয়ে ভারতের অবস্থান খুব স্পষ্ট। কেবল একটি বিষয় বাকি রয়েছে, সেটি পাক-অধিকৃত কাশ্মীর (POK) ভারতে ফিরিয়ে আনা। আর কোনও বিষয়ে কথা বলার নেই। তাছাড়া যদি পাকিস্তান সন্ত্রাসীদের হস্তান্তরের বিষয়ে কথা বলে, ভারত কথা বলতে রাজি। সেই সঙ্গে একথাও অত্যন্ত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, “আমরা চাই না কেউ মধ্যস্থতা করুক। আমাদের কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।”

সরকার সূত্রে খবর, পহেলগাঁও ভিন্ন ঘটনা। পাকিস্তানের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা ছিল চল্লিশ বছরের সন্ত্রাসবাদের জবাব। ‘যুদ্ধবিরতি’ শব্দটি লেখা হলেও ভারত সরকার এই শব্দটি ব্যবহারে নারাজ। পরিবর্তে তারা ‘সমঝোতা’ শব্দের ব্যবহার করছে। এই প্রসঙ্গে সরকারি সূত্র জানিয়েছে, “অপারেশন সিঁদুর শেষ হয়নি। আমরা একটি নতুন স্বাভাবিক অবস্থায় আছি। সেই কারণেই আমরা ‘সমঝোতা’ করেছি এবং গুলি বন্ধ করার শব্দগুলি ব্যবহার করছি।”

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]