নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে জোড় ধাক্কা খেল কংগ্রেস । বৃহস্পতিবার সীতাপুর লোকসভা আসনের কংগ্রেস সাংসস রাকেশ রাঠোরকে গ্রেফতার করল পুলিশ । কারণ, তিনি ধর্ষণ মামলার অভিযুক্ত । হাইকোর্ট থেকে রাকেশ চেয়েছিল আগাম জামিন । কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি আদালত । এরপর এদিন সকালে নিজের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করতে শুরু করে দেন রাকেশ । আর সেই খবর সামনে আসতেই তাঁকে ফের হেফাজতে নিল উত্তরপ্রদেশ পুলিশ ।
বলা বাহুল্য, লখনউ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন রাকেশ রাঠোর। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় । সেইসঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয় রাকেশকে দ্রুত আত্মসমর্পণ করতে হবে । তারপরেই এদিন সাংবাদিক সম্মেলন চলাকালীন সময় কংগ্রেস সাংসদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ ।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি কোতায়ালি থানায় গিয়ে এক মহিলা কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন । সেখানেই অভিযোগকারী দাবি রাকেশ বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে টানা চার বছর ধরে প্রতিনিয়ত তাঁকে ধর্ষণ করেছেন । শুধু তাই ওই মহিলা প্রমাণ হিসাবে পুলিশের কাছে জমা দিয়েছে কল রেকর্ড। এরপরেই ধর্ষণ কাণ্ডে নাম জড়ায় রাকেশের । তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় লখনউ আদালত। এই আবহে এদিন তাঁকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ ।