Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভার অধ্যক্ষকে নিরপেক্ষ থাকার বার্তা রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি লোকসভার অধ্যক্ষ পদে ফের দায়িত্বে এসেছেন ওম বিড়লা। অধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার পর ওম বিড়লাকে তাঁর কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর মতে, অধ্যক্ষকে নিরপেক্ষ থাকতে হবে।

বুধবার লোকসভার অধ্যক্ষ হিসাবে ফের নির্বাচিত হয়েছিলেন ওম বিড়লা। এরপর লোকসভায় বক্তব্য পেশ করতে গিয়ে জরুরি অবস্থাকে দেশের কালো অধ্যায় বলে সম্মোধন করেছিলেন অধ্যক্ষ। এই মন্তব্যেরই বিরোধিতা করেন রাহুল। এই প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা অধ্যক্ষের উদ্দেশ্যে জানান, প্রধানমন্ত্রী হিসাবে বা কোনও বিজেপি নেতা হিসাবে এই ধরনের মন্তব্য নরেন্দ্র মোদি করতেই পারেন। কিন্তু একজন অধ্যক্ষ হিসাবে এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ কে সি বেণুগোপাল জানান, অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধি। তখনই নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন তিনি।

এর আগে বুধবার বিরোধীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধি। অধ্যক্ষের উদ্দেশ্যে রাহুল জানিয়েছিলেন, আশা করছি এবারে বিরোধীদের কথা বলার সুযোগ করে দেবেন লোকসভার অধ্যক্ষ। এবারে বেশি করে দেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধি করা হয়েছে বিরোধীদের। তাই বিরোধীদের জন্য কথা বলার অনুমতি দেওয়া হয়।

 

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00