নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটি পালনের জন্য ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ । আনন্দে মেতেছে আমজনতা। কেউ কেউ এদিন জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামীর পোশাক পড়ছেন আবার কেউ গাইছেন দেশাত্মবোধ গান । এই আবহে একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সেখানে দেখা যাচ্ছে, পরনে পুলিশি পোশাকে এক ব্যক্তি বাঁশিতে ‘অ্যায় বতন, বতন মেরে’র সুরের ঝঙ্কার তুলছেন। আর এই দেশাত্মবোধক গানটি তাঁর বাঁশি বাজাতেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের । এই মিউজিক ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে মুম্বই পুলিশ । আর সেই ভিডিও ক্যাপশনে লেখা, বাঁশি বাজাছেন কিদওয়াই মার্গ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর (PSI) দাদাসাহেব তুকারাম খুলকে।
পুলিশকর্মীর এই বাঁশি বাজানোর ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । কেউ লিখেছেন ‘শুভ প্রজাতন্ত্র দিবস ” আবার কেউ ‘হাততালি “ইমোজি দিয়েছেন। তবে বেশিরভাগই বলেছেন, ‘পুলিশকর্মীর এই বাঁশি বাজানো সত্যি অনবদ্য।‘ ইতিমধ্যেই এই ভিডিও ক্লিপটিতে হাজার হাজার লাইক এবং ১০,০০০ ভিউ হয়েছে । বলা বাহুল্য, সংবিধানের সহযোগিতায়, এদিন একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল ভারতবর্ষ। তাই এই প্রজাতন্ত্র দিবস, জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল।