Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার ধর্ষণের অভিযোগ উঠলো  জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের । জানা গিয়েছে, গত বুধবার মুম্বইয়ের বন্দ্রা কুর্লা কমপ্লেক্সে থানায়  এফআইআর দায়ের করেছেন  এক মহিলা অভিনেত্রী। অভিনেত্রীর অভিযোগ, আগেও এই মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তিনি। তবে পুলিশ তাঁকে পাত্তা দেয়নি। এই আবহে তিনি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছিলেন।

অভিনেত্রী জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি মাসে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন জিন্দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ২০২১ সালের আইপিএল-এর সময় একটি স্টেডিয়ামের ভিআইপি বক্সে অভিনেত্রীর সঙ্গে  প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন সজ্জন জিন্দলের।  এরপর জয়পুরে প্রফুল্ল প্যাটেলের ছেলের বিয়েতেও দু’জনের দেখা হয়েছিল। অভিনেত্রীর অভিযোগ, মুম্বইতে সজ্জন জিন্দল খুব বেশি গায়ে পড়ছিল তাঁর।  যাতে তিনি অস্বস্তিতে পড়েছিলেন। এরপর মেসেজেই সজ্জন ‘কুপ্রস্তাব’ দিয়েছিলেন সেই অভিনেত্রীকে।

অভিনেত্রী দাবি করেছেন, গত ২০২২ সালের জানুয়ারি মাসে একটি বৈঠকে যোগ দিতে জিন্দল গোষ্ঠীর অফিসে গিয়েছিলেন তিনি।  সেখানেই তাঁকে ধর্ষণ করেন সজ্জন জিন্দলে।  তাঁর আরও দাবি, ওই ঘটনার পরেও তিনি শিল্পপতির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সজ্জন যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর অন্য নম্বর থেকে তাঁকে হুমকি দেয় সজ্জন।  অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেই খবর বিকেসি থানা।

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

১১ বছর লিভ-ইনে, বিয়ের প্রস্তাব নাকচ অভিনেত্রীর

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

কসবাকাণ্ড: আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

পর্ণশ্রীতে ভুয়ো সোনার গয়নায় ১১লক্ষ টাকার প্রতারণা, এফআইআর দায়ের

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

‘ওয়ান ইন আ মিলিয়ন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সজ্জন জিন্দাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00