Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃতীয় দিনে পড়ল কৃষক আন্দোলন, পঞ্জাব জুড়ে রেল অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্দোলনরত কৃষকদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে বৃহস্পতিবার পঞ্জাব জুড়ে রেল রোকোর ডাক দিয়েছে কৃষক সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি রাজ্যের সর্বত্র বিভিন্ন টোল প্লাজার সামনেও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কৃষকরা। এদিকে  এদিনই কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসার তোড়জোড় করছে কেন্দ্রীয় নেতারা।

এদিন পঞ্জাব জুড়ে বেলা ১২টা থেকে রেল অবরোধ করতে শুরু করেছে ভারতীয় কিষাণ ইউনিয়ন ও বিকেইউ ঢাকাউন্ডা নামে দুটি কৃষক সংগঠন। রাজ্যের সাতটি জায়গায় রেল রোকো কর্মসূচি শুরু করেছে কৃষকরা। বিকেল চারটে পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চালাবে কৃষকরা। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সব টোল প্লাজা রয়েছে, তার সামনেও এবার বিক্ষোভ কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন সকাল ১১টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। যেভাবে হরিয়ানা পুলিশ কৃষকদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে, তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান কৃষক সংগঠনের প্রতিনিধিরা।

একদিকে পঞ্জাব জুড়ে যখন কৃষকদের বিক্ষোভ শুরু হয়েছে, তখন রাজধানী দিল্লিতে কৃষকদের বোঝাতে আলোচনায় বসার তোড়জোড় করছন কেন্দ্রীয় মন্ত্রীরা। এনিয়ে তৃতীয়বার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীরা। বিকেল পাঁচটায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কৃষিপ্রতিমন্ত্রী অর্জুন মুণ্ডা, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের উপস্থিতিতে এই বৈঠক হবে। এর আগে ৮ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় কৃষকদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। তবে কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিশ্বের জঘন্য খাদ্য তালিকায় ভারতের এই জনপ্রিয় খাবার,আপনি খেয়েছেন কখনও?

৭৬ বছর ধরে বিনা টিকিটে ভ্রমণ!জেনে নিন কোথায় চলে এই ট্রেন

শনিবার ফের মাঠে ঋষভ পন্থ, অপেক্ষায় নতুন মাঠ

এখনও অধরা সমাধানসূত্র, রবিবার ফের কৃষকদের সঙ্গে বৈঠক

দেশ জুড়ে ভারত বনধের কর্মসূচি কৃষকদের

অন্নদাতাদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ নয়, মত স্বামীনাথন-কন্যার

ফের কৃষকদের ওপর কাঁদানে গ্যাস পুলিশের, চলল লাঠিচার্জ

টানা ৩ ঘণ্টা পর উঠল উত্তরবঙ্গে রেল অবরোধ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00