Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্নদাতাদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ নয়, মত স্বামীনাথন-কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্নদাতার সঙ্গে অপরাধসুলভ আচরণ করা যায় না। দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য শোনা গেল সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথনের মুখে।

দিল্লিতে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে মধুরা জানান, ‘পাঞ্জাবের কৃষকরা দিল্লির উদ্দেশ্যে মিছিল করছেন। কৃষকদের আটকানোর জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। হরিয়ানায় কৃষকদের জন্য জেল তৈরি করা হচ্ছে। ব্যারিকেড করা হচ্ছে। মনে রাখতে হবে, ওরা দেশের কৃষক, কোনও অপরাধী নন।‘ একইসঙ্গে তিনি জানান, ‘ভারতের যে সব প্রথম সারির বিজ্ঞানীরা রয়েছেন, তাঁরা যেন কৃষকদের সঙ্গে কথা বলেন। আমরা তাঁদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করতে পারি না। এম এস স্বামীনাথনের সম্মান যদি রাখতে হয়, তাহলে কৃষকদের সঙ্গে নিয়ে চলতেই হবে।‘

উল্লেখ্য, মধুরা স্বামীনাথন হলেন কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের মেয়ে যিনি খুব সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ভারতকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে যিনি সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন স্বামীনাথন। স্বামীনাথনের হাত ধরেই পাঞ্জাবে কৃষি ক্ষেত্রে ব্যাপক সংস্কার হয়। স্বামীনাথন ফসলের ন্যায্য সহায়ক মূল্য প্রণয়নের দাবি জানিয়েছিলেন। স্বামীনাথনের সেই প্রস্তাব মেনে নেওয়ার দাবিতেই রাস্তায় নেমেছেন কৃষকরা। এবার সেই সব আন্দোলনরত কৃষকদের পাশেই দাঁড়ালেন ভারতরত্নপ্রাপকের মেয়ে।

দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্যবিমায় জোর, জেলায় জেলায় হবে শিবির

রিমলের আশির্বাদ ঝরছে সন্দেশখালিতে, আশায় জমি ফেরত পাওয়া কৃষকেরা

৫ বছরে কৃষকবন্ধুর আওতায় লক্ষাধিক কৃষক, খরচ হয়েছে ২,১৪০ কোটি টাকা

এখনও অধরা সমাধানসূত্র, রবিবার ফের কৃষকদের সঙ্গে বৈঠক

দেশ জুড়ে ভারত বনধের কর্মসূচি কৃষকদের

তৃতীয় দিনে পড়ল কৃষক আন্দোলন, পঞ্জাব জুড়ে রেল অবরোধ

কৃষকদের দিল্লি যাত্রা, জারি ১৪৪ ধারা

মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪২ হাজার কৃষককে ১৪১ কোটি টাকার ঋণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00