নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৪৬ বছর পর আবার খুলছে শ্রী শ্রী জগন্নাথদেবের রত্ন ভাণ্ডার। ইতিমধ্যেই পুরী জগন্নাথ দেবের মন্দিরের দরজায় আনা হয়েছে রত্ন ভান্ডারের রত্ন সংগ্রহের জন্য ছয়টি সিন্দুক । রবিবার প্রভুর রত্নভাণ্ডারে প্রবেশ করবেন ১১ জন। তাদের মধ্যে রয়েছেন তিন জন সাপ ধরার দল।
রাজকোষে মূল্যবান জিনিসপত্রের তদারকির জন্য ওড়িশার সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির চেয়ারম্যান জানিয়েছেন ,’ রবিবার জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার দুপুর ১.২৮ মিনিটে খোলা হবে।‘ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রত্ন ভাণ্ডার খোলার প্রস্তুতি। এদিন রত্নভাণ্ডার খোলামাত্রই প্রথমে ভেতরে প্রবেশ করবে সাপ ধরার দল। কারণ, প্রাচীন নিয়মানুসারে মহাপ্রভুর রত্নভাণ্ডার পাহাড়ায় মজুত রাখা হত একাধিক বিষধর সাপ। সেটি মাথায় রেখেই পেশাদার স্নেক ক্যাচারদের রত্নভাণ্ডার খোলার দলে বিশেষ ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, , মহাপ্রভু শ্রী জগন্নাথের এই রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল ১৯৭৮ সালে। তাই সুদীর্ঘ ৪৬ বছর ধরে বন্ধ থাকা শ্রীমন্দিরের কোষাগার খোলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯৭৮ সালের তালিকানুযায়ী রত্নভাণ্ডারে ছিল ১২৮ কেজি সোনা, ২২২ কেজি রুপো ও অন্যান্য দামি জিনিসপত্র।