এক দেশ,এক ভোট নিয়ে যৌথ সংসদীয়‌ সমিতিতে প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ এক দেশ এক ভোট’ নিয়ে মঙ্গলবার সংসদে পেশ হয়েছে বিল। আর তা নিয়ে আপত্তি তোলে বিরোধীরা । এই আবহে এবার সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে যৌথ সংসদীয় সমিতিতে  কংগ্রেসের মনোনীত  সদস্য হিসাবে যাচ্ছেন নব নির্বাচিত সাংসদ  প্রিয়াঙ্কা গান্ধি এবং মণীশ তিওয়ারি।

 সেই সঙ্গে থাকবেন কংগ্রেসের  রাজ্যসভার সাংসদ রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পেশ করে কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এ সংক্রান্ত ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন।

 উল্লেখ্য, মঙ্গলবার ‘ এক দেশ এক ভোট’ নিয়ে  ভোটাভুটির সময়ে লোকসভায় হাজির ছিলেন ৪৬১ জন সাংসদ। নিয়মানুযায়ী সাংবিধানিক বেল পাশ করানোর জন্য দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। অর্থাৎ বিলের পক্ষে ৩০৭ সাংসদের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু ভোটাভুটিতে দেখা যায় বিলের পক্ষে ভোট দিয়েছেন ২৬৯ জন সাংসদ। আর বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৮ জন। ভোটাভুটির পরেই বিলটি যৌথ সংসদীয় সমিতির (জেপিসি) কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটাভুটির পরেই গরহাজির সাংসদদের বিরুদ্ধে কড়া অবস্থান নেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]