Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্ডিগো বিমানে পাইলটকে মারধর যাত্রীর, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ইন্ডিগো বিমানে এক যাত্রীর হাতে শারীরিকভাবে নিগৃহীত হতে হল পাইলটকে। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাইলটের অপরাধ, তিনি দেরি করে বিমান ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। ঘোষণা শুনেই ক্ষেপে যান ওই যাত্রী।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে গোয়াগামী একটি বিমানে। গত কয়েকদিন ধরেই রাজধানীর বুকে ঘন কুয়াশা থাকায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব দিল্লি থেকে গোয়াগামী বিমানটির ওপরও পড়ে। ঘন কুয়াশা থাকায় বিমানটিকে দেরি করে ছাড়ার কথা ঘোষণা করেন পাইলট। শুনেই পরিস্থিতির কথা বিচার না করে রীতিমতো রেগে যান বিমানে থাকা এক যাত্রী। জানা গিয়েছে, যাত্রীর নাম সাহিল কাটারাইয়া। সঙ্গে সঙ্গে সাহিল আইন নিজের হাতে তুলে নেন ও পাইলটের দিকে তেড়ে যান। পাইলটকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়।

এরপর অভিযুক্ত ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোটা ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তাঁর অভিযোগ, ডিজিসিএ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ঠিকভাবে কাজ করছে না। সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতই না যদি ডিজিসিএ-এর তরফে ইন্ডিগো এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হত।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

‘যাও গিয়ে জুতো সেলাই করো’, পাইলটকে জাতিবিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত ইন্ডিগোর তিন কর্তা

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00