Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের সহযাত্রীর গায়ে প্রস্রাব, দিল্লি-ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক  বহুজাতিক সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তি তাঁর সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন তিনি একজন ভারতীয় নাগরিক। বিমান সংস্থাটি এই ঘটনা সম্পর্কে বেসামরিক বিমান চলাচল অধিদফতরকে (DGCA) অবহিত করেছে।

বিমান সংস্থাটির দায়ের করা প্রতিবেদন অনুসারে, Airbus A320 বিমান থেকে অবতরণের সময় এই ঘটনাটি ঘটে। তুষার মাসান্দ নামে এক ভারতীয় ব্যক্তি ব্রিজস্টোন ইন্ডিয়ার ম্যানেজার ডিরেক্টর হিরোশি ইয়োশিজানের গায়ে প্রস্রাব করেন।

ইয়োশিজান বিমান সংস্থার কর্মীদের কাছে এই ঘটনা সম্পর্কে অভিযোগ জানালে ক্রুরা তৎক্ষণাৎ মাসান্দকে অন্য আসনে স্থানান্তরিত করেন এবং ক্ষমাপ্রার্থনা করেন। পরবর্তীতে তুষার নিজেও ইয়োশিজানের কাছে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চান। যদিও বহুজাতিক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নিজেও এই বিষয়টিকে আর বাড়াতে চাননি, তাই কোনও আইনি  পদক্ষেপও করেননি।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টরের কাছে ক্ষমা চাওয়া হয়য়। ঘটনাটি ঘটে এয়ার এন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে। পরে তুষারকে এই ঘটনার পর বিজনেস ক্লাস থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন ম্যাথিউ নামে অন্য একজন।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এএনআইকে বলেছে, “এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে যে ৯ এপ্রিল তারিখে দিল্লি থেকে ব্যাংককগামী ফ্লাইট পরিচালনাকারী কেবিন ক্রুদের কাছে এক যাত্রীর অভব্য আচরণের একটি ঘটনা রিপোর্ট দায়ের করা হয়েছিল। ক্রুরা সমস্ত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেছিলেন। বিষয়টি কর্তৃপক্ষকেও জানানো হয়। অভব্য যাত্রীকে সতর্ক করার পাশাপাশি, আমাদের ক্রুরা একজন ক্ষুব্ধ যাত্রীকে ব্যাংককের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছেন।”

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

ভয়ঙ্কর খবর! উড়ানের পরেই ৯০০ ফুট নীচে নামল বিমান, বেজে উঠল বিপদ ঘণ্টা

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

জেগে উঠেছে আগ্নেয়গিরি, যাত্রী না নামিয়েই দিল্লি ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

টাটার অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিম্নগামী, দুর্ঘটনার দায় নেবে কে?

‘অভিযোগ অস্বীকারের জায়গা নেই’, বীর দাসের সমালোচনা মেনে নিয়ে বিবৃতি এয়ার ইন্ডিয়ার

‘ভাঙা টেবিল, হুইল চেয়ার নেই’, এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা কৌতুকাভিনেতা বীর দাসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00