‘এক দেশ এক ভোট’ পাশ মোদির মন্ত্রিসভায়, ২০২৯ সালে দেশে একই সঙ্গে লোকসভা – বিধানসভা ভোট !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘এক দেশ এক ভোট’ পরিকল্পনায় আরও একধাপ এগোলো মোদি সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির  একটি রিপোর্ট  পেশ হয়েছে। জানা গিয়েছে সেই রিপোর্টে ‘এক দেশ এক ভোট’ পরিকল্পনায়  সবুজ সংকেট দিল কেন্দ্রীয় ক্যাবিনেট। সূত্রের খবর, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই পেশ হতে পারে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল।

চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কোবিন্দ কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। ওই কমিটি ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেয়। এরপর এদিন প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকেই ‘এক দেশ, এক নির্বাচন’-র রিপোর্টে অনুমোদন  দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কোবিন্দ নেতৃত্বাধীন রিপোর্টে প্রথম ধাপ হিসেবে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এই নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোটের  কথাও উল্লেখ রয়েছে কোবিন্দ কমিটির রিপোর্টে। আর তাতে প্রশ্ন উঠছে ২০২৯ সালে কী  দেশে একই সঙ্গে হতে চলেছে  লোকসভা – বিধানসভা ভোট ?

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই ‘এক দেশ, এক  ভোট ‘-র বিষয়টি উত্থাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিরোধীতা করেছে কংগ্রেস-সহ ১৫টি দল। তাদের দাবি, নির্বাচনের এই পন্থা আমেরিকার  কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। শুধু তাই নয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ‘ এক দেশ এক ভোট’ কার্যকর হলে ভোটে জিততে বেশ সুবিধা হবে বিজেপির। কারণ ,সুবিধা হবে আসন সমঝোতায়। আর তাতে চাপে রাখা যাবে বিরোধী শিবিরকে।

তর্জনীর পরিবর্তে মধ্যমা প্রদর্শন, কালীগঞ্জ উপনির্বাচন চলাকালীন বিতর্কে বিজেপি প্রার্থী

রাজ্যে উপনির্বাচনের দামামা, নদিয়ার কালীগঞ্জে কবে ভোটগ্রহণ? কবে গণনা?

‘এক দেশ, এক ভোট’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক, ১৮ হাজার পাতার নথি পেলেন সদস্যরা

‘এক দেশ, এক ভোট’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক ৮ জানুয়ারি

লোকসভায় পেশ ‘এক দেশ, এক ভোট’ বিল, প্রত্যাহারের দাবি কংগ্রেসের

মঙ্গলেই লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল! সাংসদদের হুইপ জারি বিজেপি’র

সোমে লোকসভায় পেশ হচ্ছে না ‘এক দেশ, এক ভোট’ বিল

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]