নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ওয়ানাড লোকসভা কেন্দ্রে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ইস্তফার দেওয়ার পর ওয়ানাডবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বীকার করে চিঠি লিখলেন কংগ্রেস নেতা। কেরলের এই লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের নিজের ভাই-বোন বলে সম্মোধন করে আবেগঘন চিঠি লেখেন রাহুল। যেভাবে তাঁর অসময়ে ওয়ানাডবাসী পাশে থেকেছেন, তাঁকে কুর্নিশ জানিয়েছেন তিনি।
সোমবার নতুন নির্বাচিত সাংসদরা শপথ নেবেন সংসদে। সেখানে ওয়ানাডের সাংসদ নয়, রায়বেরেলির সাংসদ হিসাবে শপথ নিতে দেখা যাবে রাহুলকে। শপথ গ্রহণের আগে ওয়ানাডবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন কংগ্রেস নেতা। জানালেন নিজের কৃতিজ্ঞতার কথা। চিঠিতে রাহুল জানিয়েছেন, ওয়ানাড আসনটি তাঁকে ছাড়তে হয়েছে বলে তিনি দুঃখিত। কিন্তু আমার সান্ত্বনা, ওখানে প্রিয়াঙ্কা প্রতিনিধিত্ব করবেন। ওয়ানাডবাসী সুযোগ দিলে ভালো কাজ করবেন প্রিয়াঙ্কা।‘
এদিন ওয়ানাডবাসীকে নিজের পরিবারের অংশ হিসাবে আখ্যা দিয়ে রাহুল জানান, ‘পাঁচ বছর আগে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি আপনাদের কাছে সমর্থন চেয়েছিলাম। সেইসময় আমি আপনাদের কাছে ছিল অপরিচিত একজন। আপনারা আমাকে বিশ্বাস করে পাশে থেকেছেন ও আমাকে সমর্থন জুগিয়েছেন।‘ একইসঙ্গে রাহুল চিঠিতে লিখেছেন, ‘যেদিন সংবাদমাধ্যমের সামনে ওয়ানাডের সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানাই, সেদিন আমার চোখে আপনারা হতাশা হয়ত দেথেছেন। কিন্তু এই কঠিন সিদ্ধান্ত আমাকে নিতেই হল।‘ উল্লেখ্য, গত ১৮ জুন ওয়ানাডের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধি।