Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমানবিক! আমদাবাদে ৩ মাসের শিশুকে জলে ডুবিয়ে হত্যা মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকক্ষণ ধরে শৌচালয় যেতে চাইছিলেন। কিন্তু ছোট্ট শিশুটি ক্রমাগত কেঁদে যাওয়ায় তাকে রেখে যেতে পারছিলেন না মা। তাই রাগের মাথায় জলে ডুবিয়ে তিনমাসের শিশুকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। গুজরাটের আহমেদাবাদের মেঘানিনগরে নিজের ৩ মাসের ছেলেকে মেরে মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মেঘানিনগরে বাসিন্দা করিশ্মা বাঘেল নিজের ৩ মাসের সন্তানকে জলে ডুবিয়ে হত্যা করে। বাড়ির জলের ট্যাঙ্ক থেকে ছোট্ট শিশুর মৃতদেহ নিথর দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবরটি প্রকাশ্যে আসতেই পুলিশ এবং পাড়া প্রতিবেশী শিউরে উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, কারিশ্মা স্বামীর কাছে শিশুটিকে খুঁজে না পাওয়ার কথা বলে। সারা বাড়ি খুঁজেও কোথাও না মেলায় পুলিশে খবর দেন কারিশ্মার স্বামী। প্রতিবেশীরাও এসে শিশুটিকে খুঁজতে থাকে। পুলিশ এসে খোঁজ শুরু করে। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ।শিশুটির মায়ের কথায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁকে চেপে ধরতেই বিষয়টি সামনে আসে। মৃতদেহ উদ্ধারের পরে খুদের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে জানা যায়, তাকে জলে ডুবিয়ে মারা হয়েছে।

পুলিশের জেরার সামনে ভেঙে পড়ে কারিশ্মা বাঘেল। সন্তান গর্ভে আসার পর থেকে তার জন্ম এরপর দীর্ঘদিন বাচ্চার যত্ন সহ সবকিছু মিলিয়ে কারিশ্মার বিরক্তি আসে। কারিশ্মা জানিয়েছে, অনেকক্ষণ ধরে শৌচালয়ে যেতে চাইছিল কারিশ্মা। কিন্তু শিশুটি এতই কাঁদছিল, কোনওভাবেই তাকে থামাতে পারছিল না। রাগের মাথায় জলের ট্যাঙ্কে ডুবিয়ে সদ্যোজাত সন্তানকে সে হত্যা করেছে।পুলিশ সূত্রে খবর, শারিরীক এবং মানসিক দুই দিক দিয়েই লড়াই চালাচ্ছিল কারিশ্মা। তাঁর বার বার বয়ান বদলেই সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00