নিজস্ব প্রতিনিধিঃ অনলাইনে অর্ডার দিয়েছিলেন পনির রোল। কিন্তু এল এগ রোল। আর তা দেখার পরেই চটে গেলেন মিরাটের এক মন্দিরের সেবক। শুধু তাই নয় এই ঘটনা নিয়ে থানায় গিয়েছে তিনি দায়ের করলেন অভিযোগ। স্পষ্টভাবে মন্দিরের সেবক দাবি করেছেন, ‘ ধর্মকে নষ্ট করার চেষ্টার জন্য এই পরিকল্পনা করা হয়েছে।‘
অভিযোগকারী হলেন দিল্লি রোডের বিশ্ব এনক্লেভের বাসিন্দা নীতীশ। এই ঘটনা প্রসঙ্গে জানান,তিনি বর্তমানে টিপি নগরে তাঁর শ্বশুর বাড়িতে এসেছিলেন। সেখান থেকেই বেগমপুর জিআইসির সামনে বাপ অফ রোল নামের একটি দোকান থেকে অনলাইনে পনির রোল অর্ডার করেছিলেন। কিন্তু সেখানে পনির নয় ছিল হেগ রোল। দোকানদার তাকে পনির রোলের পরিবর্তে এগ রোল পাঠিয়েছিল। আর তাতেই তাঁর ধর্ম নষ্ট হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ সাবধান! মেশানো হচ্ছে ক্ষতিকারক রঙ, ভুলেও খাবেন না এই কেকগুলি
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিক। এরপরেই পুলিশের কাছে সদর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং ভুল পথে পণ্য পাঠানোর অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে নীতীশ মন্দিরে সেবক হিসাবে কাজ করেন। সেইজন্য তিনি এই ঘটনার জন্য আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।