Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাত্রীবদল! পাত্রপক্ষর সামনে মেয়েকে দেখিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে বসলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের দাদা বৌদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে পুলিশের সম্মুখীন হল এক যুবক। ঘটিনাটি উত্তর প্রদেশের মিরাটের ব্রহ্মপুরী থানা এলাকার। ওই যুবক তাঁর দাদা ও বৌদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

যুবকের অভিযোগ, দাদা-বৌদি প্রতারণা করে তাঁর চেয়ে ২৫ বছরের বড় এক বিধবা মহিলার সঙ্গে বিয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করলে ধর্ষণের মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি আসছে যুবকের কাছে। বুধবার তিনি এসএসপির সঙ্গে দেখা করে সাহায্য প্রার্থনা করেন।

মিরাটের ব্রহ্মপুরী থানা এলাকার তারাপুরীর বাসিন্দা আজিম বুধবার মিরাটের এসএসপি অফিসে গিয়ে আবেদন জমা দেন। তিনি বলেন, তাঁর বাবা-মা নেই। দাদা নাদিম এবং বৌদি শাহিদার সঙ্গে পৈতৃক বাড়িতেই থাকেন। গত ৩১ মার্চ ঈদের দিন শাহিদা আজিমকে ফজলপুরে ডেকে নিয়ে যান। সেখানে যুবক পৌঁছালে তিনি জানতে পারেন বৌদি তাঁর বিধবা বড় দিদি তাহিরার মেয়ে মানতাশার সঙ্গে আজিমের বিয়ে ঠিক করেছেন।

মেয়েটিকে দেখে আজিমের পছন্দ হয়। ফলে তিনি বিয়ে করতে রাজিও হয়ে যান। সেদিন সন্ধ্যায় বিয়ের লগ্ন ঠিক হয়েছিল। এরপর ফজলপুরের বড় মসজিদে যখন বিয়ের ক্রিয়াদি শুরু হয় তখন আজিম জানতে পারেন যে তাঁর বিয়ে মানতাশার সঙ্গে নয়, বরং তাহিরার সঙ্গে হচ্ছে। তাহিরা আজিমের থেকে ২৫ বছরের বড়।

আজিম প্রতিবাদ করলে দাদা নাদিম, বৌদি শাহিদা এবং পরিবারের অন্যান্য সদস্যরা প্রথমে তাঁকে মারধর করে। তারপর হুমকি দেয় যে যদি আজিম কারও কাছে কোনও অভিযোগ জানান তাহলে তাঁকে ভুয়ো ধর্ষণের মামলায় ফাঁসানো হবে।

যুবকটি অভিযোগ করেছেন যে তারপর থেকে তাঁকে ক্রমাগত হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আজিম ন্যায়বিচার দাবি করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00