Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বড় ধাক্কা খেলেন উদ্ধব, শিন্ডের বৈঠকে হাজির ১৪ শিবসেনা সাংসদ

রাষ্ট্রপতি ভোটের দিনই বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ডাকা বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন শিবসেনার ১৪ সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাবার হাতে গড়া শিবসেনার (Shiv Sena) নিয়ন্ত্রণ ক্রমশই হারাচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। দলের বিধায়কদের পরে সাংসদরা যাতে বিদ্রোহ না করেন, তার জন্য রাষ্ট্রপতি পদের (Presidential Elwection) ভোটে এনডিএ প্রার্থী (NDA Candidate) দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) সমর্থন জানানোর পথে হেঁটেছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। আজ সোমবার রাষ্ট্রপতি ভোটের দিনই বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) ডাকা বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন শিবসেনার ১৪ সাংসদ।

সূত্রের খবর, আজ রাতেই উদ্ধব ঠাকরেকে ছেড়ে আসা ১২ শিবসেনা সাংসদকে নিয়ে দিল্লি পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnabis)। আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  (Union Home Minister) অমিত শাহের (Amit Shah)  সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করবেন ওই সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার কথাও ঘোষণা করা হতে পারে। 

 দলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে এদিন বিশেষ বৈঠকে বসেছিল শিন্ডে শিবির। ওই বৈঠকে দলের জাতীয় কার্যকরী সমিতি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। প্রধান মুখপাত্রের পদ থেকে উদ্ধব ঠাকরের বিশ্বস্ত সেনাপতি সঞ্জয় রাউতকে সরিয়ে বিধায়ক দীপক কেসরকারকে নিয়ে আসা হয়েছে। যদিও দলের সুপ্রিমোর পদ থেকে উদ্ধব ঠাকরেকে অপসারিত করা হয়নি। যদিও এদিন শিন্ডে শিবিরের পক্ষ থেকে যে সাংগঠনিক রদবদল করা হয়েছে, তা মানতে নারাজ উদ্ধব শিবির। তাদের বক্তব্য, দলের সুপ্রিমো হিসেবে শুধুমাত্র উদ্ধব ঠাকরেই সাংগঠনিক রদবদল ঘটানোর অধিকারী।  

 

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘রাহুল গান্ধির মুখে চুনকালি মাখাব’, কংগ্রেস সাংসদকে হুমকি উদ্ধব গোষ্ঠীর নেতার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00