নিজস্ব প্রতিনিধিঃ নীল ছবি দেখে ছোট বোনকে ধর্ষণ করে খুন করল নাবালক দাদা। আর তা যাতে না জানাজানি হয় তাই ছেলের কুকীর্তি ধামাচাপা দেওয়ার চেষ্টা করল মা। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। ২৪ এপ্রিল ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। আর সেই ঘটনার তদন্ত করতে গিয়েই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ প্রায় ৫০ জনকে জিজ্ঞাসাবাদ এরপরই উঠে আসে একের পর এক তথ্য। পুলিশ সূত্রে খবর, রাতে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে নয় বছরের কিশোরী বোনকে প্রথমে ধর্ষণ করে নাবালক দাদা। এরপর নির্যাতিতা সব কথা বাবাকে জানাবে বললে অভিযুক্ত তাকে শ্বাস রোধ করে খুন করে। এই পুরো ঘটনার সময় ঘরের মধ্যে ছিল অভিযুক্তের মা সহ দুই দিদি। ছেলের কুকীর্তি যাতে না প্রকাশ্যে আসে সেই জন্য খুনের পর সমস্ত প্রমাণ নষ্ট করে পুলিশকে খবর দেওয়া হয়।
এই ঘটনার পর নির্যাতিতার ১৩ বছর বয়সী দাদা এবং ১৭ ও ১৮ বছর বয়সী বোনদের আটক করে পুলিশ। বারবার জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তারা স্বীকার করে খুনের ঘটনাটি। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘২৪ এপ্রিল সকালে খবর আসে বাড়ির আঙিনায় একটি মেয়ের লাশ পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে ধর্ষণ ও খুনের প্রমাণ মিলে। এরপর সিট গঠন করে শুরু হয় তদন্ত। আর তাতে উঠে আসে একের পর এক তথ্য। ‘