কবরস্থানের পাশে পড়ে থাকা সুটকেস খুলতেই ঠাণ্ডা হয়ে গেল হাত-পা, কী ছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি :কবরস্থান সংলগ্ন এলাকায় পড়ে আছে সুটকেস। যা নিয়ে রীতিমত আতঙ্কে স্থানীয়রা। রাতের ঘুম গিয়েছে উবে। যে শুনশান এলাকা দিয়ে মানুষ দিনের বেলায় হাঁটতে ভয় পায় সেখানে থেকে উদ্ধার হল একটি সুটকেস।কি আছে এর মধ্যে তা নিয়ে হইচই পড়ে গেল।খবর পেয়ে দৌড়ে এল পুলিশ।আর সুটকেস খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের।ঘটনাটি ঘটেছে কেরালার কোল্লাম জেলায়।

এই নিয়ে কোল্লাম পূর্ব পুলিশ জানিয়েছে, কোল্লাম জেলার একটি গির্জা কবরস্থান সংলগ্ন এলাকার একটি ফাঁকা জমি থেকে উদ্ধার হয়েছে মানব কঙ্কাল। এটি পাওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছোছিলেন। সুটকেস খুলতেই মেলে মানব কঙ্কাল। মানব কঙ্কাল সহ স্যুটকেসটি পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কঙ্কালটি পুরুষ না মহিলার তা এখনও জানা যায় নি। তবে অনুমান এটি কোন পুরুষ কঙ্কাল। এমনকী কঙ্কালটির বয়স জানা যায় নি। বিস্তারিত জানার জন্য কঙ্কালটিকে বৈজ্ঞানিক তদন্তগারে পাঠানো হয়েছে।এরপরেই আসল রহস্য জানা যাবে।

আরও একজন শীর্ষ পুলিশ আধিকারিক জানান, সোমবার কিছু শ্রমিক পাইপলাইনের কাজ করতে ওই এলাকায় এসেছিলেন।তাঁরা কবরস্থানের কাছে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন। কী আছে তার মধ্যে তা জানতে সুটকেসটি খুলেও ফেলেন তারা।  ব্যস এরপরেই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় ওই শ্রমিকদের। এরপরই তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক ও ফরেনসিক দল পৌছোঁয়।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা।প্রয়োজনীয় প্রমাণও সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য,অন্যদিকে মহারাষ্ট্রের রায়গড় জেলায় একটি সুটকেসের ভেতর উদ্ধার হয়েছে এক মহিলার পচাগলা দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ২৫ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত মহিলাকে খুন করে তার মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ক্যান্টিনে গোমাংস নিষিদ্ধ, কেরলের ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে কর্মীরা

নতুন বাড়ি করে সন্তানদের নিয়ে আনন্দে থাকবেন, বিমান দুর্ঘটনায় স্বপ্নের অবসান কেরলের তরুণীর

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

সর্বনাশ! দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৭০০ ছাড়াল, আক্রান্তের নিরিখে শীর্ষে কেরল

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

কেরালার বিভিন্ন হোটেলে এল বোমা হামলার হুমকি মেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]