এটাই কী যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার নমুনা, মমতার মাইক বন্ধের ঘটনায় প্রশ্ন স্ট্যালিনের

নীতি আয়োগের বৈঠকে মমতাকে হেনস্থা ও অপমান করার ঘটনায় স্ট্যালিন ট্যুইট করে প্রশ্ন ছুঁএ দিলেন কেন্দ্রের সরকার ও বিজেপিকে উদ্দেশ্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে(New Delhi) রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhawan) এদিন বসেছিল নীতি আয়োগের(Niti Aayog) বৈঠক। সেখানে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেশের মধ্যে বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী হিসাবে এক মাত্র তিনিই এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা। সংবাদমাধ্যমকে জানান, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁকে বলতেই দেওয়া হয়নি। বলার জন্য মাত্র পাঁচ মিনিট দেওয়া হয়েছিল তাঁকে। সেই কারণেই এই বৈঠক থেকে ওয়াক আউট করেছেন তিনি। সেই ঘটনায় এবার তাঁর পাশে দাঁড়ালেন দেশের আরও এক বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন(M K Stalin)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন নীতি আয়োগের বৈঠকে যোগ না দিলেও মমতাকে যেভাবে হেনস্থা ও অপমান করা হয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রকে তীব্র কটাক্ষ হেনেছেন ট্যুইট করে। প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের মানসিকতা ও ভূমিকা নিয়ে। প্রশ্ন তুলে দিয়েছেন দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নিয়েও।

আরও পড়ুন কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধি হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট

এদিন মমতাকে হেনস্থা ও অপমান করার ঘটনায় স্ট্যালিন ট্যুইট করে লিখেছেন, ‘এটাই কী যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার নমুনা? এভাবে কী কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যবহার করা যায়? কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের অবশ্যই এটা বোঝা উচিত যে, বিরোধী পক্ষ দেশের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং তাঁদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে তাঁদের কথা বলা বন্ধ করে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রীয় সহযোগিতা কথাবার্তার আদানপ্রদান চায়। সবার বক্তব্যকেই সম্মান জানাতে হয়।’ বস্তুত এবারের কেন্দ্রীয় বাজেটের পরে পরেই দেশের মধ্যে স্ট্যালিনই প্রথম যিনি নীতি আয়োগের বৈঠক বয়কট করার কথা ঘোষণা করে দিয়েছিলেন। সেই পথে হেঁটেই কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, কর্ণাটক ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরাও এদিনের বৈঠক বয়কট করেছেন। আপ শাসিত দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও এই পথে হাঁটা দিয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে যোগ দেননি। মমতা কিন্তু এই বৈঠক বয়কটের পথে হাঁটেননি। তিনি বৈঠকে যোগ দিয়েছিলেন। অথচ তাঁকে বলতেই দেওয়া হল না। তাঁর মাইক বন্ধ করে দেওয়া হল বৈঠক চলাকালীন সময়ে। 

আরও পড়ুন ২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে ১৮০০০ কোটি টাকা আয় রাজ্যের

যদিও মমতার অভিযোগ এদিন খারিজ করেছে কেন্দ্র সরকার। তাঁদের দাবি, মমতার মাইক অফ করা হয়নি। ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। আমরা সবাই ওঁর কথা শুনেছি। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল বক্তব্য রাখার জন্য এবং নির্ধারিত সময় প্রতিটি টেবিলের সামনে রাখা স্ক্রিনে দেখা যাচ্ছিল। উনি মিডিয়ায় বলেছেন যে ওর মাইক অফ করে দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা অত্যন্ত দুঃখজনক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তাঁর মাইক অফ করে দেওয়া হয়েছিল। মিথ্যার ওপরে কাহিনি তৈরি না করে, ওর উচিত সত্য বলা।’ তৃণমূল অবশ্য মমতাকে অপমান করার এই ইস্যুকে ঘিরে আগামী সোমবার সংসদের উভয়কক্ষেই শোরগোল ফেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। একই সঙ্গে রাজ্য বিধানসভাতেও এই ঘটনার একটি নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা নিয়েছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]